
তারকা খেলোয়াড়দের আত্মজীবনী নিয়ে বায়োপিক হচ্ছে নিয়মিতই। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, মুত্তিয়া মুরালিধরনদের মতো কিংবদন্তিদের জীবনকাহিনী নিয়ে তৈরি হয়েছে সিনেমা। এবার মুক্তি পাওয়ার অপেক্ষায় ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক।
সৌরভের বায়োপিক নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। সিনেমার নাম এখনো ঠিক না হলেও কবে থেকে শুটিং শুরু ও মুক্তি পাচ্ছে কবে—সবই জানিয়ে দিয়েছেন ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার বলেন, ‘আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এটা। জানুয়ারিতে শুটিং শুরু হবে। গল্প লেখা, চিত্রনাট্য লেখা ও সিনেমা নিয়ে পরিকল্পনার কাজ গুছিয়ে উঠতে একটু সময় লাগবে।’
সৌরভ জানিয়েছেন, তাঁর বায়োপিকে অভিনয়ের জন্য রাজকুমার রাও যোগ্য অভিনেতা। সিনেমার প্রোডিউসাররা সৌরভের আত্মজীবনী নিয়ে হতে যাওয়া সিনেমার নাম ও পরিচালকের নাম প্রকাশ করেননি। সে যা-ই হোক, ভারতের সাবেক বাঁহাতি ব্যাটারের মতে সিনেমায় শুটিংয়ের চেয়ে অন্য কাজে সময় বেশি লাগবে। সৌরভ বলেছেন, ‘শুটিংয়ে বেশি সময় লাগবে না। তিন মাসের মতো সময় যাবে এখানে (শুটিংয়ে)। সিনেমার পোস্ট প্রোডাকশনে সময় লাগবে।’
বায়োপিক ছাড়াও রাজনীতিতে সৌরভের কতটা আগ্রহ, সেটাও জানা গেছে পিটিআইয়ের সেই সাক্ষাৎকারে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দল প্রস্তাব দিলে আপনি কী করবেন?’ সৌরভের উত্তর ছিল, ‘আগ্রহী নই।’ এমনকি মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবেও আগ্রহী নন বলে সৌরভ সেই সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন।
১৯৯২ থেকে ২০০৮ পর্যন্ত ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৪২৪ ম্যাচ। ৩৮ সেঞ্চুরি ও ১০৭ ফিফটিতে করেছেন ১৮৫৭৫ রান। যার মধ্যে ৩১১ ওয়ানডে ২২ সেঞ্চুরিতে করেছেন ১১৩৬৩ রান। ১৯৯৯,২০০৩, ২০০৭—তিনটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। যার মধ্যে ২০০৩ বিশ্বকাপে তাঁর নেতৃত্বাধীন ভারত ফাইনাল উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। অন্যদিকে টেস্টে তাঁর রান ৭২১২। ৪২৪ আন্তর্জাতিক ম্যাচের মধ্যে এশিয়া একাদশের হয়ে খেলেছেন ৩ ম্যাচ।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি ছিলেন সৌরভ। পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে বসেছিলেন ২০১৯ সালে। ২০২২ সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি। এছাড়া ২০১৮ থেকে ২০১৯, ২০২২ থেকে ২০২৪—এই দুই মেয়াদে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবেও কাজ করেছিলেন। বর্তমানে আইসিসির ছেলেদের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে সৌরভ।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪৪ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে