
৫ রানে ৭ উইকেটের পতন—শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের এই ব্যাটিং ধস এখনও আলোচনায়। এরই মধ্যে আগামীকাল আবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তো ব্যাটিং লাইনআপের এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দাওয়াই কী!
প্রথম ওয়ানডেতে মূলত ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের স্পিনেই ভেঙে পড়েছিল বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ। এ নিয়ে দলের মধ্যে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন বাঁহাতি এই ওপেনার। সেখানেই তিনি বললেন, ব্যাটিং ধস রুখতে কোচ ফিল সিমন্সের দাওয়াই পাওয়ার কথা।
সেটি কী? ব্যাটিংয়ে থিতু হয়ে যাওয়া ব্যাটারদের লম্বা ইনিংস খেলতে হবে। উইকেট সেট হয়ে যাওয়ার পর তাঁদের দায়িত্ব নিয়ে খেলাটা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন উইকেটে নতুন আসা ব্যাটারদের জন্য। তাই চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে কোচ সিমন্স উইকেটে থিতু হয়ে লম্বা ইনিংস খেলার পরামর্শ দিয়েছেন তাঁর শিষ্যদের। সংবাদ সম্মেলনে সে কথাই বললেন তানজিদ, ‘প্রথম ম্যাচ হেরে আমরা লম্বা একটা টিম মিটিং করেছি। কোচ সেখানে আমাদের কিছু তথ্য দিয়েছেন। বিশেষ করে বলেছেন যারা ব্যাটিংয়ে সেট হবে, তাদের ইনিংসটা যতটা সম্ভব লম্বা করতে হবে। কারণ এই উইকেটে নতুন ব্যাটারের জন্য শুরুটা খুব কঠিন। ওদের দলে হাসারাঙ্গা আর কামিন্দুর মতো টপ কোয়ালিটি স্পিনার আছে। উইকেটে গিয়ে তাদের বিরুদ্ধে রান তোলা সহজ নয়।’
হাসারাঙ্গাদের খেলতে বিশেষ পরামর্শও শিষ্যদের দিয়েছেন কোচ। সে পরামর্শ কী? তানজিদের ভাষায়, ‘আমাদের বলা হয়েছে, বাঁহাতি ব্যাটারদের হাসারাঙ্গাকে একটু বেশি খেলা উচিত। কারণ ওর লেগস্পিন বাঁহাতিদের জন্য ততটা ভয়ংকর নয়, যতটা ডানহাতিদের জন্য। ডানহাতিদের বিপক্ষেই তার বল বেশি কার্যকর।’
সংবাদ সম্মেলনে বারবারই একটা বিষয় জোর দিয়ে বলেছেন তামিম তা হলো, ‘যারা সেট হবে, তাদের ইনিংসটা টেনে নিতে হবে।’
প্রথম ওয়ানডেতে তানজিদ আর শান্ত মিলে ৭১ রানে জুটি গড়েছিলেন। তাঁদের জুটি ভাঙতেই পরের ৫ রান যোগ করতেই বাংলাদেশ দল খুইয়ে ফেলে ৭ উইকেট। গত ম্যাচে পাওয়া সেই শিক্ষা নিয়েই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তানজিদ বললেন, ‘আমি আর শান্ত (সে দিন) আরও ৫–১০ ওভার খেলতে পারলে ম্যাচটা আমরা বের করতে আনতে পারতাম। তখন পরের ব্যাটারদের জন্য খেলা সহজ হয়ে যেত। সামনের ম্যাচে আমাদের শুধু একটাই বার্তা, যারা সেট হবে তারা যেন লম্বা ইনিংস খেলে আসে।’
সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে বাংলাদেশকে। তাই এই ম্যাচটিকে গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তামিম, ‘আরও দুই ম্যাচ বাকি। তবে দ্বিতীয় ম্যাচ নিয়েই আমাদের সব মনোযোগ। কারণ সিরিজ বাঁচিয়ে রাখার জন্য কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৬ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৮ ঘণ্টা আগে