
পাকিস্তান সরকারের ঘোষণার পর শুরুর আগেই যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জৌলুস কমতে শুরু করেছে। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত পরিবর্তন না হলেও কলম্বো সফর করবে ভারতীয় দল।
পাকিস্তান সরকারের ওই সিদ্ধান্তের পর পিসিবির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে আইসিসি। পিসিবি ভারতের সঙ্গে ম্যাচ খেলার পক্ষে থাকবে বলেই আশা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। তবে বিভিন্ন সূত্রের দাবি, তেমন কিছুর সম্ভাবনা নেই বললেই চলে। সরকারের সিদ্ধান্তে একমত থেকে পাকিস্তান ম্যাচ বয়কট করলেও আইসিসির নিয়ম মেনে এগোবে ভারত–সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি মাঠে গড়ানোর কথা ভারত ও পাকিস্তান লড়াই। ম্যাচটির ভেন্যু কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম। পাকিস্তান বয়কটের ঘোষণা দিলেও যথা সময়েই কলম্বোতে উপস্থিত হবে ভারতীয় দল। অনুশীলন কিংবা সংবাদ সম্মেলন–সব কিছুই করবে তারা। এমনকি ম্যাচের দিন মাঠেও উপস্থিত হবে সূর্যকুমারের দল।
আইসিসির প্লেয়িং কন্ডিশন বলছে, টসের সময় কোনো দলের অধিনায়ক হাজির না হলে ওয়াকওভার দেবেন ম্যাচ অফিসিয়ালরা। তাই ১৫ ফেব্রুয়ারি প্রেমাদাসা স্টেডিয়ামে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা উপস্থিত না হলে ভারতকে জয়ী ঘোষণা করা হবে। পাকিস্তান টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও বিষয়টি নিয়ে এখনো বিবৃতি দেয়নি বিসিসিআই।
বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেন, ‘ভারতীয় দলে পাকিস্তানেরে বিপক্ষে ম্যাচ খেলার জন্য কলম্বো সফর করবে। আইসিসির সকল প্রটোকল অনুসরণ করা হবে। সময় মতো অনুশীলন, সংবাদ সম্মেলন করবে এবং মাঠেও হাজির হবে। এরপর ভারতীয় দল ম্যাচ রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে।’

অনূর্ধ্ব-১৬ নারী সাফে জয়রথ ছুটছে বাংলাদেশের। ভুটানকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের মেয়েরা আজ হারিয়েছে ভারতকে। টুর্নামেন্টে ২ ম্যাচে ১৪ গোল দেওয়া বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো গোল হজম করেনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একের পর এক টানাপোড়েন লেগেই আছে। অনিশ্চয়তা দূর করে গতকাল সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপে অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। এমন সিদ্ধান্তের পর পাকিস্তান যে শাস্তি পেতে যাচ্ছে সেটা বলা বাহুল্য।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না–পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর থেকেই পক্ষে-বিপক্ষে কথা বলছেন সংশ্লিষ্টরা। আলোচিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলে কী হবে সেটা জানতে চেয়
২ ঘণ্টা আগে
আইসিসিকে আবারও চিন্তায় ফেলে দিয়েছে পাকিস্তান। টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। টুর্নামেন্টের আগ মুহূর্তে যেটা নিয়ে নতুনকরে উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেট দুনিয়ায়। পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ মনে করেন, সরকারের অবস্থান কঠিন হলেও এমন কিছুরই দরকার
৩ ঘণ্টা আগে