
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে বিরাট চিন্তায় পড়ে গেছে আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়া মানে আইসিসির বিপুল আর্থিক ক্ষতি। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘আইসিসি এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে। এ ধরনের অংশগ্রহণের অবস্থান একটি বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—যেখানে যোগ্যতা অর্জনকারী সব দল নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হয়।’
আইসিসি আরও লিখেছে, ‘জাতীয় নীতিনির্ধারণে সরকারের ভূমিকার প্রতি আইসিসি সম্মান জানালেও এ ধরনের সিদ্ধান্ত শুধু বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে নয় এবং বিশ্বজুড়ে পাকিস্তানের লাখো ভক্তের জন্যও ক্ষতিকর।’
আইসিসি আশায় আছে, পিসিবি তাদের সিদ্ধান্ত বদলে খেলবে ভারতের সঙ্গে। আইসিসি হালকা হুমকিও যেন দিয়ে রেখেছে পাকিস্তানকে, ‘দেশের ক্রিকেটের ওপর এর গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করবে পিসিবি, কারণ, এ সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে—যার একটি সদস্য ও উপকারভোগী পিসিবিও।’
আইসিসি আশা করছে, পিসিবি সব অংশীজনের স্বার্থ রক্ষা করে এমন একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজে বের করবে।
এই জায়গাটাতেই আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তারা মনে করে বিসিবিও এক গুরুত্বপূর্ণ অংশীজন এই বিশ্বকাপের। অথচ তাদের ন্যায্য চাওয়া তো পূরণ হয়ইনি, উল্টো বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের।

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আগের তিন ম্যাচের মতো এবারও শুরুর একাদশে ঠাঁই হয়নি যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার ডেকলান সুলিভানের।
১ ঘণ্টা আগে
আলোর মুখ দেখতে শুরু করেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। থমকে থাকা এবারের মৌসুমের ডিপিএল আয়োজন করতে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আজ এক বিবৃতিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ঘণ্টা আগে
তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। আজ্জুরিরা যখন টানা ব্যর্থতায় নিমজ্জিত, তখন একের পর এক ….হিড়িক লেগেছে ইতালি দলে। এবার চাকরি ছাড়লেন দলটির প্রধান কোচ জেনারো গাত্তুসো। এক বার্তায় এই কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২১ সালের ইউরো থেকে ফরাসিদের বিদায়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। যার পেছনে ছিল বর্ণবাদী আক্রমণের তিক্ত অভিজ্ঞতা।
৩ ঘণ্টা আগে