
বাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
চার বছর পর আজ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে আগে ব্যাটিং নিয়েও যে স্বস্তিতে নেই স্বাগতিকেরা। জিম্বাবুয়ের পেসার ভিক্টর নিয়াউচির তোপে কাঁপছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ২ উইকেটে ৬৫ রান করেছে স্বাগতিকেরা। অধিনায়ক শান্তর সঙ্গে ব্যাটিং করছেন অভিজ্ঞ মুমিনুল হক।
টেস্ট ঘরানায় ধীরেসুস্থে শুরু করলেও বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ২৪ রানে। নবম ওভারের চতুর্থ বলে নিয়াউচির অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে যান সাদমান ইসলাম। গালি অঞ্চলে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন ব্রায়ান বেনেট। ২৩ বলে ১ চারে ১২ রান করেন সাদমান। এক ওভার বিরতিতে এসে বাংলাদেশের আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফিরিয়েছেন নিয়াউচি। অফস্টাম্পের এত বাইরের বল যেখানে ছাড়লেই চলত, সেখানে খোঁচা মেরেছেন জয়। ক্যাচ ধরেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক নিয়াশা মায়োভো। জয় করেছেন ১৪ রান।
দুই ওপেনারের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০.৪ ওভারে ২ উইকেটে ৩২ রান। মুহূর্তেই সেটা ৩ উইকেটে ৩২ রান হতে পারত। ১২তম ওভারের তৃতীয় বলে মুমিনুলের গ্লাভসে লেগে বল বাতাসে ভাসলেও সেটা তালুবন্দী করতে পারেননি মায়োভো। মুমিনুল তখন রানের খাতাই খুলতে পারেননি। যে নিয়াউচিকে সামলাতেই বাংলাদেশ হিমশিম খাচ্ছে, জিম্বাবুয়ের এই পেসারের ওভার থেকে শান্ত এরপর নিয়েছেন ১০ রান। ১৩তম ওভারে দুটি চার মারেন শান্ত। ২২ বলে ৩ চারে ১৮ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। আর মুমিনুল করেছেন ১৫ রান।
আরও পড়ুন:

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
৩৬ মিনিট আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
১ ঘণ্টা আগে
ভারত-শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারতের নারী ক্রিকেটার ক্রান্তি গৌড়কে কড়া শাস্তি দিয়েছে। এমনকি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শাস্তির খড়্গ থেকে রক্ষা পায়নি পাকিস্তানও।
২ ঘণ্টা আগে
সমালোচনা, অবহেলার জবাব দিতে হয় এভাবেই। যেভাবে সালমান আলী আগা পাকিস্তান দল থেকে বাদ পড়লেন, তা অবাক করার মতোই। কিন্তু তিনি যে ভিন্ন গল্প লেখার পরিকল্পনা করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা এই ক্রিকেটার পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিডিওবার্তায় দিয়েছেন জবাবও।
৩ ঘণ্টা আগে