
চার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে নাহিদ রানার সঙ্গে থাকছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। তাইজুল ইসলামের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে থাকছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়।
ব্যাটিং অর্ডারে শান্তকে আজ ৪ নম্বরে ব্যাটিং করতে হতে পারে। কারণ, ৩ নম্বরেই সচরাচর ব্যাটিং করেন অভিজ্ঞ মুমিনুল হক। মুমিনুলের সঙ্গে থাকছেন আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক।
জিম্বাবুয়েও একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানির সঙ্গে পেস আক্রমণে থাকছেন ভিক্টর নিয়াউচি। একাদশে আছেন দুই অভিজ্ঞ শন উইলিয়ামস ও ক্রেগ আরভিন। দলের নেতৃত্বভার থাকছে আরভিনের কাঁধে।
জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে আরও আছেন ওয়েসলি মাধেভেরে, বেন কারেন, ব্রায়ান বেনেট, নিয়াশা মায়াভো, নিকোলাস ওয়েলচ। যাঁদের মধ্যে উইকেটরক্ষকের গ্লাভস পরবেন মায়াভো। একাদশে আছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ
জিম্বাবুয়ে একাদশ
শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, নিকোলাস ওয়েলচ

নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
২২ মিনিট আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
১ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
২ ঘণ্টা আগে
ভারত-শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারতের নারী ক্রিকেটার ক্রান্তি গৌড়কে কড়া শাস্তি দিয়েছে। এমনকি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শাস্তির খড়্গ থেকে রক্ষা পায়নি পাকিস্তানও।
৩ ঘণ্টা আগে