হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল। চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তাঁকে। তবে বিসিবির চিকিৎসা বিভাগ সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
নাফিস ব্রেইন স্ট্রোক করেছেন কি না, এ ব্যাপার ব্যাপক আলোচনা হচ্ছে। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বললেন, ‘এটাকে স্ট্রোক বলা যায় না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যানিউরিজম রাপচার বলা হয়। হালকা রক্তক্ষরণ হয়েছে। সে এখন ভালো আছে, কথা বলছে।’
ব্রেন অ্যানিউরিজম হলো মস্তিষ্কের রক্তনালীগুলোর কোনো জায়গায় ফুলে যাওয়া এবং ফেটে রক্তক্ষরণ হওয়া। ফেটে মস্তিষ্কের আশেপাশের টিস্যুতে রক্ত ছড়িয়ে পডড়ে। এর কারণে হেমোরেজিক স্ট্রোক হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা রয়েছেন ছুটিতে। নাফিসও ছুটি কাটাচ্ছিলেন চট্টগ্রামে নিজের বাসায়। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার।
বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন ৩৯ বছর বয়সী নাফিস। টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি রয়েছে তাঁর। ওয়ানডেতে আছে দুটি ফিফটি। তিনি বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের বড় ভাই। ২০০৩ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাফিসের। ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
৭ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
৯ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
৯ ঘণ্টা আগে