চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ানস। পাঁচবারের সেই চ্যাম্পিয়ন দলটিই এবার সবার আগে শেষ। গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে ২৪ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।
ম্যাচ শেষ হওয়ার পর তাই সামাজিক মাধ্যমের এক ভিডিওতে মুম্বাইয়ের কাহিনি খতম বলে জানিয়েছেন ইরফান পাঠান। দলটির কাহিনি শেষ হওয়ার পেছনে অধিনায়ককেই দায়ী করেছেন সাবেক বাঁহাতি পেসার। আইপিএলের শুরু থেকেই অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে সমালোচিত হয়ে আসছেন হার্দিক পান্ডিয়া। গতকাল তাঁর অধিনায়কত্ব দেখে একদম ধুয়ে দিয়েছেন পাঠান।
কাগজে-কলমে দল হিসেবে মুম্বাই দুর্দান্ত কিন্তু অধিনায়কই যে দলকে ডুবিয়েছে, সেটাই সামাজিক মাধ্যমের ভিডিওতে পাঠান বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ানসের কাহিনি এখানেই খতম। কাগজে দুর্দান্ত একটা দল মুম্বাই। তবে ব্যবস্থাপনাটা যারপরনাই বাজে। অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে প্রশ্ন উঠেছে তা একদমই সঠিক।’
গতকাল কলকাতা একটা সময় ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচে ধুঁকছিল। সেখান থেকে দলকে ১৬৯ রানের সংগ্রহ এনে দেন ভেঙ্কেটেশ আইয়ার (৭০) এবং এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা মনিশ পান্ডে (৪০)। কলকাতাকে বাগে পেয়েও এমন সময় হার্দিক মূল বোলারদের না করিয়ে নমন ধীর নামে এক অফ স্পিনারকে বোলিংয়ে এনে ম্যাচ শেষ করে দিয়েছেন বলে জানিয়েছেন ইরফান পাঠান।হার্দিকের অধিনায়কত্ব নিয়ে পাঠান বলেছেন, ‘যখন ৫৭ রানেই কলকাতার ৫ উইকেট তুলে নেবেন, তখন তিন ওভার নমন ধীরকে করানোর কোনো যৌক্তিকতাই নেই। আপনার সে সময় উচিত হবে মূল বোলারদের দিয়ে বোলিং করানো। কিন্তু আপনি ষষ্ঠ বোলারকে দিয়ে তিন ওভার করালেন। এতে ভেঙ্কেটেশ আইয়ার ও মনিশ পান্ডে জুটি গড়ার সুযোগ পেয়ে যায়। যেখানে ১৫০ রানে মধ্যে আটকানো যেত, সেখানে ১৭০ রান স্কোর বোর্ডে তোলে কলকাতা। এখানেই ম্যাচের পার্থক্য তৈরি হয়েছে।’
মুম্বাইয় ইন্ডিয়ানসের বিপক্ষে গতকাল ১২ বছর পর ওয়াংখেড়েতে জয় পেয়েছে কলকাতা। দলের দীর্ঘ অপেক্ষা খরা ঘোচানোর ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্ক। ৩৩ রানে ৪ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান পেসারের দুর্দান্ত ফর্মে আসাতেই কলকাতাকে এবারের আইপিএলে ভয়ংকর দল বলে ভিডিওতে জানিয়েছেন পাঠান। মুম্বাইয়ের আর তিন ম্যাচ বাকি রয়েছে। সব কটিতে জয় পেলেও শেষ চারে যাওয়ার আর সুযোগ নেই। বর্তমানে ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে হার্দিক পান্ডিয়ার দল।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে