
কোকেন ব্যবহারের দায়ে কাউন্টি ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ডগ ব্রেসওয়েল। দ্বিতীয়বারের মতো ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় শাস্তির মুখে পড়লেন নিউজিল্যান্ডের হয়ে ২৮টি টেস্ট খেলা এই পেসার। গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্বাধীন সংস্থা ‘দা ক্রিকেট রেগুলেটর’ জানিয়েছে, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর চেলমসফোর্ডে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এবং সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের মধ্যকার ডিভিশন ওয়ান ম্যাচে ব্রেসওয়েলের নমুনা সংগ্রহ করা হয়। পরে লন্ডনের ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি স্বীকৃত পরীক্ষাগারে সেই নমুনায় কোকেনের উপস্থিতি নিশ্চিত করা হয়।
ব্রেসওয়েলের বিরুদ্ধে ইসিবির অ্যান্টি-ডোপিং বিধির ২.১ ও ২.২ ধারায় অভিযোগ আনা হয়—যা নিষিদ্ধ পদার্থের উপস্থিতি ও ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। তবে রেগুলেটর উল্লেখ করেছে, এই মাদক ব্যবহার পারফরম্যান্স বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট নয়। সে কারণেই শাস্তি হিসেবে দুই বছরের নিষেধাজ্ঞা নির্ধারণ করা হয়েছে।
দোষ স্বীকার করায় ব্রেসওয়েলের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি। জানা গেছে, ২৪ সেপ্টেম্বর রাত থেকে ২৫ সেপ্টেম্বর ভোর পর্যন্ত কোকেন গ্রহণ করেছিলেন তিনি। তাঁর কোনো থেরাপিউটিক ইউজ এক্সেম্পশন (টিউই) ছিল না। ব্রেসওয়েলের এই নিষেধাজ্ঞা ২৪ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর ধরা হয়েছে; যা বহাল থাকবে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত। এর আগে ২০২৪ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশের সময় কোকেন ব্যবহার করায় তাঁকে এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির স্পোর্টস ট্রাইব্যুনাল।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৪ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৬ ঘণ্টা আগে