
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৩ মাস দূরে রয়েছেন সাকিব আল হাসান। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁর ব্যস্ততা থেমে নেই। পাকিস্তান, যুক্তরাষ্ট্রের পর এবার সংযুক্ত আরব আমিরাতে খেলবেন তিনি। পেয়ে গেলেন অধিনায়কত্বও।
২০২৫ আবুধাবি টি-টেন লিগে সাকিব খেলবেন রয়্যাল চ্যাম্পসের হয়ে। ফেসবুকে রয়্যাল চ্যাম্পস ৩০ সেকেন্ডের এক ভিডিওবার্তায় তাঁকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক করেছে। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘অপেক্ষা শেষ। অবশেষে খুঁজে পাওয়া গেল রাজাকে। সাকিব আল হাসান রয়্যালসকে নেতৃত্ব দেবেন। সত্যিকারের চ্যাম্পিয়ন, নির্ভীক যোদ্ধা ও এখন রয়্যাল চ্যাম্পসের অভিজাত অধিনায়ক।’
আবুধাবি টি-টেন লিগে এর আগেও খেলেছেন সাকিব। ২০২৪ সালে এই টুর্নামেন্টে তিনি খেলেছিলেন বাংলা টাইগার্সের হয়ে। এবার নতুন দল রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার কদিন আগে বলেছেন, ‘রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে এবং আবুধাবি টি-টেন লিগে খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই নতুন সংষ্করণটি খুবই রোমাঞ্চকর। আমি দলের জন্য নিজের সেরাটা দিতে চাই। এই সংস্করণে ভালো করার জন্য শক্তি, গতি তীক্ষ্ণতা এবং দলগত পারফরম্যান্স দরকার হয়। আমি বিশ্বাস করি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারব।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুযোগ না মিললেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে গত ১৩ মাস খেলে বেড়াচ্ছেন তারকা অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগ, মাইনর লিগ ক্রিকেট, কানাডা সুপার সিক্সটির মতো টুর্নামেন্টে খেলেছেন সাকিব। যার মধ্যে পিএসএলে তাঁর দল লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হয়েছে। গত মাসে মাইনর লিগ ক্রিকেটে তাঁর দল আটলান্টা ফায়ার শিরোপা জিতেছে। ক্রিকবাজে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চান তিনি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে