
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান। শিরোপাও জিতছেন নিয়মিত। এ বছরের মে মাসে লাহোর কালান্দার্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের হয়ে।
মে মাসে লাহোর কালান্দার্স শিরোপা জিতলেও সেবার ফাইনালের একাদশে ছিলেন না সাকিব। এবার তাঁকে নিয়েই শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশ সাজিয়েছে আটলান্টা ফায়ার। বাংলাদেশ সময় আজ সকালে চার্চ সেন্ট পার্ক মাঠে হয়েছে আটলান্টা ফায়ার-শিকাগো কিংসম্যান ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে ৫ উইকেটে জিতেছে আটলান্টা ফায়ার।
১৫৮ রানের লক্ষ্যে নেমে শুরুতে একটু চাপে পড়ে আটলান্টা ফায়ার। ৬.৪ ওভারে ৩ উইকেটে ৪৯ রানে পরিণত হয় দলটি। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন স্টিভেন টেলর। চতুর্থ উইকেটে অ্যারন জোনস ও টেলর গড়েন ৩৪ রানের জুটি। তবে ১২তম ওভারের তৃতীয় বলে টেলর আহত অবসর হয়ে মাঠ ছেড়েছেন। ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় ২০ রান করেন তিনি। এরপর ব্যাটিংয়ে নামেন সাকিব। ১২ বলে ১ ছক্কায় ১৩ রান করে আউট হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
সাকিবের বিদায়ে আটলান্টা ফায়ারের স্কোর হয়ে যায় ১৪.৪ ওভারে ৪ উইকেটে ১০৯ রান। হাতে ৬ উইকেট নিয়ে শেষ ৩২ বলে ৪৭ রানের সমীকরণ তৈরি হয় আটলান্টার সামনে। শেষ পর্যন্ত পাঁচ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে শিরোপা জেতে সাকিবের দল। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন জোনস। ৪৮ বলে ২ চার ও ৪ ছক্কা মেরেছেন তিনি। শিকাগো কিংসম্যানের জিয়া উল হক ও গুলাম মুদাসসর নিয়েছেন দুটি করে উইকেট। এক উইকেট নিয়েছেন হাসান খান।

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শিকাগো কিংসম্যান। ইনিংসের প্রথম বলেই শিকাগোর ওপেনার রমিজ রাজাকে ফিরিয়েছেন সাকিব। প্রথম ওভার পুরোটা মেডেন দিয়েছেন সাকিব। ৪ ওভারে ২৮ রানে নিয়েছেন ১ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান করেছে শিকাগো। ইনিংস সর্বোচ্চ ৯২ রান করে অপরাজিত থাকেন ফারাজ আলী। ৬০ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে