মাহেন্দ্র সিং ধোনির মোটরবাইক-প্রীতি নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর পরিবারকে যেমন সময় দেওয়ার ফুসরত মিলছে, বাইক নিয়েও ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছেন।
মাঝেমধ্যেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন ধোনি। কাওয়াসাকি থেকে ইয়ামাহা, সুজুকি থেকে কনফেডেরেট হেলকাট—ভারতের সর্বজয়ী অধিনায়কের সংগ্রহে সব ব্র্যান্ডের বাইক আছে। সংখ্যাটা ভ্রু কুচকে যাওয়ার মতোই। খোদ ধোনিও যে জানেন না, তাঁর গ্যারেজে কয়টি দুই চাকার যান আছে।
বিষয়টি জানিয়েছেন ধোনির চেন্নাই সুপার কিংস সতীর্থ রবীন্দ্র জাদেজা। ধোনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব ছাড়ার ছাড়ার পর দায়িত্ব পেয়েছেন এই জাদেজাই। বাঁহাতি অলরাউন্ডার সতীর্থের বাইক-প্রীতি নিয়ে বলেছেন, ‘ধোনি ভাইয়ের কাছে এত মোটরবাইক আছে যে, তিনি নিজেই তার সংখ্যা মনে রাখতে পারে না। আমাকে এক বার বলেছিলেন, তাঁর কাছে ৪৩-৪৪টি মোটরবাইক আছে। সত্যিই, নির্দিষ্ট সংখ্যাটা তাঁর মনে নেই। এর মধ্যে অর্ধেক মোটরবাইক তিনি ফেলে রেখেছেন। পছন্দের বাইকগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে চালান।’
জাদেজা নিজেও মোটরবাইকের ভক্ত। একাধিক বিদেশি ব্র্যান্ডের মোটরবাইক তাঁর সংগ্রহেও আছে। সেসব চালানোর জন্য জাদেজাকে বিশেষ ব্যায়ামের পরামর্শ দিয়েছিলেন ধোনি। এ নিয়ে জাদেজার ভাষ্য, ‘ধোনি ভাই আমাকে বলেছিলেন, পিঠের ব্যায়াম ভালো করে করতে। কারণ, একেকটা বাইক চালাতে পিঠ একেকভাবে ঝোঁকাতে হয়। তাই ঠিকমতো পিঠের ব্যায়াম না করলে সমস্যা হতে পারে।’
ধোনির বাইক চালানোর ভিডিও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায়। অনেক সময় আবার মেয়ে জিভাকে নিয়েও বেরিয়ে পড়েন তিনি। ধোনির স্ত্রী সাক্ষী রাওয়াত এক বার জানিয়েছিলেন, নিজের পছন্দের বাইকের সমস্যা হলে সেগুলো ধোনি নিজেই মেরামত করেন।

পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে—বিখ্যাত সংগীতশিল্পী কিশোর কুমারের বহুল জনপ্রিয় এই গান হয়তো অ্যালান ডোনাল্ড জানেন না। তবে সম্প্রতি তিনি যা বলেছেন, সেটা অনেকটা এই গানেরই প্রতিধ্বনি। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসারের মতে অস্ট্রেলিয়া এখন অনেক বদলে গেছে।
৬ ঘণ্টা আগে
ছেলেদের ক্রিকেটে আফগানিস্তান উড়ছে তরতর করে। এশিয়া কাপ হোক কিংবা আইসিসি ইভেন্ট—আফগানিস্তান হয়ে উঠেছে সমীহ জাগানিয়া এক দল। মোহাম্মদ নবি-রশিদ খানরা প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছেন। তবে মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচই খেলতে পারেনি।
৭ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতোই। উত্তর কোরিয়ার কাছে হজম করেছে ১০ গোল। আপাতত পরের ম্যাচে রক্ষণভাগ শক্তিশালী করার কথাই ভাবছে পিটার বাটলারের দল।
৮ ঘণ্টা আগে
মাঠের ক্রিকেট থেকে এক রকম দূরেই মোহাম্মদ মিঠুন। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ৫ বছর আগে। বাংলাদেশ দলের হিসাবটা যদি এক পাশে সরিয়েও রাখা হয়, তবু পেশাদার ক্রিকেটে তেমন একটা দেখা যায় না বললেই চলে। সুযোগটা তাঁর কাছে ঠিকই এসেছিল। কিন্তু সেটা আলোর মুখ দেখেনি।
৮ ঘণ্টা আগে