
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ জয় এখন ‘অমাবশ্যার চাঁদের’ মতো। সবশেষ তিনটি ওয়ানডে সিরিজের তিনটিতেই জয়ী দল পাকিস্তান। যেখানে গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান জিতেছে ৪ উইকেটে। এই দুঃখ ভুলতে এখন বাংলাদেশ সিরিজ নিয়ে চিন্তা করছে অস্ট্রেলিয়া।
লাহোরে গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুই ইনিংস মিলে হয়েছে ৩১৮ রান। পড়েছে ১৬ উইকেট। অস্ট্রেলিয়া ১৫৮ রানের লক্ষ্য হলেও পাকিস্তানের হারার মতো অবস্থাও তৈরি হয়েছিল। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান ৪৯ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে। যে লাহোরে বছর খানেক আগেও বয়ে যেত রানের ফোয়ারা, এবার সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে দেখা গেছে উল্টো ঘটনা।
পাকিস্তান পর্ব শেষ করে অস্ট্রেলিয়ার গন্তব্য এখন বাংলাদেশ। ৯ জুন মিরপুরে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়ার অধিনায়ক জস ইংলিসের আশা পাকিস্তানের কন্ডিশনে খেলে তাঁদের বাংলাদেশ সিরিজের জন্য এক রকম প্রস্তুতি হয়ে গেছে। পাকিস্তানের কাছে ৪ উইকেটে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘পাকিস্তান খুবই ভালো দল। তবে এখান থেকে ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে। বাংলাদেশে আমরা হয়তো একই ধরনের কন্ডিশন পেতে পারি। অপেক্ষা করতে হবে। এখানে বিভিন্ন ধরনের কন্ডিশনের অভিজ্ঞতা অর্জন করা এবং সে অনুযায়ী কিছু পরিকল্পনা তৈরি করতে পেরে ভালো হয়েছে।’
গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং নিয়ে এক পর্যায়ে ২২ ওভারে ২ উইকেটে ৯৮ রান ছিল অস্ট্রেলিয়ার। এখান থেকেই খেই হারাতে থাকে অজিরা। ৫৯ রানে ৮ উইকেট হারিয়ে ৪২ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ইংলিসের ৬৫ রান ছাড়া বলার মতো আর কেউ কোনো ইনিংস খেলতে পারেননি। তাছাড়া আইপিএলের কারণে অভিজ্ঞ ক্রিকেটারদের পায়নি অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ছিটকে যাওয়ায় অধিনায়কত্ব করেছেন ইংলিস। অলিভার পিকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে পাকিস্তান সিরিজ দিয়েই। কুপার কনোলি, ম্যাট রেনশদেরও তেমন খেলার অভিজ্ঞতা নেই।
পাকিস্তানের কাছে ৪ উইকেটে হারের পর নিজেদের বাজে ব্যাটিংকেই দায়ী করছেন ইংলিস। একই সঙ্গে অস্ট্রেলিয়া অধিনায়ক মনে করেন, তরুণ-অভিজ্ঞদের নিয়ে গড়া দলটির জন্য পাকিস্তান সিরিজ ছিল শেখার মঞ্চ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংলিস বলেন, ‘দলের কয়েকজন খেলোয়াড় সত্যিই ভালো পারফরম্যান্স করেছে। আমাদের ড্রেসিংরুমে কিছু তরুণ ও অনভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। তাদের জন্য এটা ছিল শেখার সুযোগ। আমার মতে দ্বিতীয় ওয়ানডের তুলনায় উন্নতি করেছি। আর আজ (গতকাল) আমাদের ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার সুযোগ ছিল। কিন্তু আমরাই পাকিস্তানকে ম্যাচে ফেরার সুযোগ দিয়েছি। যেমনটা বলেছি, দলের অনেকের জন্যই খুব মূল্যবান এক অভিজ্ঞতা ছিল।’
২০২২, ২০২৪, ২০২৬—টানা তিন ওয়ানডে সিরিজেই পাকিস্তান ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যার মধ্যে ২০২৪ সালের সিরিজটি হয়েছে অস্ট্রেলিয়ার মাঠে। বাকি দুই সিরিজের আয়োজক পাকিস্তান। গতকাল তৃতীয় ওয়ানডেতে ৮ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক আফ্রিদি। ৬০ রান ও ৭ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন আরাফাত মিনহাস।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের তিন ওয়ানডে হবে ৯, ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই মাঠেই ১৯ ও ২১ জুন হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

র্যাঙ্কিংয়ের প্রথম সারির দলগুলোর একটি ফ্রান্স। সবশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট। সেই দলটি গতকাল হোঁচট খেল আইভরি কোস্টের কাছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন এমন হার দলটির জন্য সতর্কবার্তাই বটে।
২৮ মিনিট আগে
আলোচনাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই দিল লিভারপুল। নতুন কোচ হিসেবে আন্দোনি ইরাওলাকে নিয়োগ দিয়েছে অলরেডরা।
১ ঘণ্টা আগে
সান মারিনোর ম্যাচটি বাংলাদেশ দলের জন্য হবে নতুন এক অভিজ্ঞতা। ইউরোপের মাটিতে ইউরোপিয়ান কোনো প্রতিপক্ষের সঙ্গে আগে কখনো যে খেলেনি বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে না নেইমারকে। ডান পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া আরও জোরদার করতে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যাবে না ব্রাজিলিয়ান তারকাকে। এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।
১৩ ঘণ্টা আগে