
রাওয়ালপিন্ডি থেকে লাহোর—ভেন্যু বদলানোর সঙ্গে সঙ্গে বদলে গেছে অস্ট্রেলিয়াও। হার দিয়ে শুরু করা অজিরা গতকাল দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে। পাকিস্তানের সামনে ২৫০ রানের কম লক্ষ্য দিয়েও বোলিং নৈপুণ্যে জিতেছে অস্ট্রেলিয়া।
লাহোরে গতকাল দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এ ম্যাচেও পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছে অজিরা। তবে শেষ ওভারে বোলিং করা হারিস রউফের ওভার থেকে ১৭ রান নিয়ে স্কোরটাকে ৯ উইকেটে ২৩১ পর্যন্ত নিয়ে অজিরা। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
৪১ রানে হারের পর নিজেদের শেষের দিকের বাজে বোলিং ও টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতাকেই দুষছেন আফ্রিদি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘আমার মতে শেষের দিকে আমরা ২০-৩০ রান বেশি দিয়ে ফেলেছি। আমরা শুরুতেই কয়েকটা উইকেট হারিয়েছিলাম। আর সেটাই আমাদের ওপর চাপ তৈরি করেছিল।’
২৩২ রানের লক্ষ্যে ১৬.৩ ওভারে ৭৮ রানে ৬ উইকেটে পরিণত হয় পাকিস্তান। সপ্তম উইকেটে আরাফাত মিনহাস-শাদাব খানের ৫৯ রানের জুটিতে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেন শাদাব। ১০৪ বলের ইনিংসে মারেন ১ চার ও ৩ ছক্কা। ৪৫তম ওভারের প্রথম বলে তানভীর সাঙ্ঘা ওয়াইড লাইনে বল ফেলে শাদাবকে স্টাম্পিং করে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন।
এই লাহোরেই সর্বোচ্চ ৩৫২ রানের লক্ষ্য তাড়া করে জয়ের কীর্তি রয়েছে অস্ট্রেলিয়ার। গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে তারা এই কীর্তি গড়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। তবে এবারের উইকেট অতটা ব্যাটিংবান্ধব নয় বলে উল্লেখ করেন শাহিন। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটি স্পিন-সহায়ক উইকেট। এখানে ব্যাটিং করা সহজ নয়। তবে দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে ভালোভাবে আসে। কিন্তু নাথান এলিস অসাধারণ বোলিং করেছে। সে স্টাম্প-টু-স্টাম্প বোলিং করে সফল হয়েছে।’
পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। লাহোরে আগামীকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ভুলগুলো শুধরে শেষ ওয়ানডেতে খেলতে হবে বলে মনে করেন আফ্রিদি। গতকাল ৪১ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা ম্যাচটি (তৃতীয় ওয়ানডে) জয়ের চেষ্টা করব। পরের ম্যাচের আগে মাত্র এক দিনের বিরতি রয়েছে। আমাদের ভুলগুলো নিয়ে খুব বেশি ভাবব না।’
৯ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাথান এলিস। এক ওভার মেডেনও দিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। মাজ সাদাকাত (০), বাবর আজম (১৬), আরাফাত মিনহাস (৩৩), হারিস রউফ (০)—এই চার ব্যাটারকে আউট করেন এলিস।
অজি স্পিনারদের ঘূর্ণিজাদুতেই মূলত গতকাল দ্বিতীয় ওয়ানডেতে নাকাল হয়েছে পাকিস্তান। স্বাগতিকদের ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন চার অজি স্পিনার অ্যাডাম জাম্পা, ম্যাথু কুনেমান, তানভীর সাঙ্ঘা ও ম্যাথু শর্ট। লেগস্পিনার জাম্পা নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন কুনেমান, সাঙ্ঘা ও শর্ট। পাকিস্তানি বাঁহাতি স্পিনার মিনহাস প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার পর গতকাল ২ উইকেট নিয়েছেন।

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। লিওনেল মেসি তো বটেই, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও দিয়েছেন বার্তা। কেউ সামাজিক মাধ্যমে, কেউবা চিরকুট ঝুলিয়ে, কেউ আবার খোলাচিঠিতে নিজের মনের কথা প্রকাশ করেছেন। এবার প্রকাশিত হলো কিলিয়ান এমবাপ্পের খোলাচিঠি।
১ ঘণ্টা আগে
৩৯ দিনের ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে গত সপ্তাহেই। তবু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র রেশ এখনো রয়ে গেছে। এবার বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বেছে নিল টুর্নামেন্টের সেরা গোল। যে গোলটা হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে।
২ ঘণ্টা আগে
আন্দ্রেয়া পিরলোকে ঘিরে ইতালির জাতীয় দলের কোচ নিয়োগের জল্পনা কয়েক দিনের মধ্যেই নাটকীয় মোড় নিল। কোচ হওয়ার প্রার্থিতায় একসময় যিনি ছিলেন সবচেয়ে এগিয়ে, তিনিই শেষ পর্যন্ত দৌড় থেকে ছিটকে পড়লেন। ফুটবলীয় যোগ্যতার চেয়ে রাজনৈতিক বিতর্ক এবং একটি বাণিজ্যিক চুক্তিই শেষ পর্যন্ত পিরলোর স্বপ্ন ভেঙে দিল
২ ঘণ্টা আগে
ঘরের মাঠে ছন্দে থাকা বাংলাদেশ সবশেষ জিম্বাবুয়ে সফরে উপহার দিয়েছে একরাশ হতাশা। ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। অথচ জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল। জিম্বাবুয়ে সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের ‘ফুলস্টপ’ হওয়ায় এই সি
৩ ঘণ্টা আগে