
আইসিসির সাদা বলের ইভেন্টে দাপট দেখিয়ে খেলা ভারত এখন কোণঠাসা। দক্ষিণ আফ্রিকার কাছে বাজে হারের পর তাদের নিয়ে চলছে নানা সমালোচনা। সূর্যকুমার যাদব-অভিষেক শর্মাদের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে অনেক ‘যদি-কিন্তু’র ওপর। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে দলকে সতর্ক করলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারায় ভারতের নেট রানরেট -৩.৮০। সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারত আরও কোণঠাসা হয়ে পড়ে পরশু জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে জেতায় তাদের নেট রানরেট হয়েছে +৫.৩৫। জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেও ভারতের তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে। চেন্নাইয়ে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-জিম্বাবুয়ে।
সুপার এইটে জিম্বাবুয়ে বাজেভাবে হারলেও ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছিল সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। আজ ভারতের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে সীতাংশু বুঝিয়েছেন, প্রতিপক্ষ যে-ই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে সব ম্যাচই চাপের। তাও যদি হয় বিশ্বকাপ, তাহলে তো কথাই নেই। ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘দেখুন ভারতে বিশ্বকাপ খেলা অবশ্যই চাপের। অনেক আশা প্রত্যাশা থাকে। আমি বিশ্বাস করি যে আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ম্যাচে চাপ থাকবেই। যখন আপনি দেশকে প্রতিনিধিত্ব করবেন, তখন অবশ্যই এটা চাপের ম্যাচ (জিম্বাবুয়ে-ম্যাচ)।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা এবারের বিশ্বকাপে বলার মতো কিছুই করতে পারেননি। তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটে করেছেন ১৫ রান। ওপেনিংয়ে ইশান কিশান দুটি ম্যাচে ঝোড়ো ফিফটি করেছেন। মিডল অর্ডারে নেমে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। আর ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চাপে পড়ে ৪৯ বলে ৮৪ রানের ইনিংস খেলে দলকে বাঁচিয়েছিলেন সূর্যকুমার।
দক্ষিণ আফ্রিকার কাছে বাজে হারের পরও শিষ্যদের ওপর আস্থা হারাচ্ছেন না সীতাংশু। আজ সংবাদ সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘আমরা কেবল মাত্র একটা ম্যাচ হেরেছি। আমাদের ভালো জুটি হয়নি। তবে আমার মতে সেই চাপ সামলানোর সামর্থ্য আছে আমাদের। যদি আমরা বিশ্বকাপ জিততে চাই, আমাদের চাপ সামলাতে হবে। যদি আমরা মোমেন্টাম ফিরে পাই, তাহলে ভালো কিছু হবে। আশা করি, কালকের (জিম্বাবুয়ে) ম্যাচে সেটা পাব। ক্রিকেটাররা ঠিক সময়ে জ্বলে উঠবে।’
ভারতের অবশ্য সূচির একটা সুবিধা রয়েছে। আগামীকাল সুপার এইটে গ্রুপ ওয়ানের দুটি ম্যাচ রয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চেন্নাইয়ে মাঠে গড়াবে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ। আবার ১ মার্চ বিকেলে দিল্লিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। সেদিন সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। দুই দিনই অন্তত ম্যাচ শুরুর আগে ভারত জানতে পারবে যে কোন সমীকরণে তাদের খেলতে হবে।

টিকে থাকার লড়াইয়ে হেরে গেল শ্রীলঙ্কা। গতকাল কলম্বোয় সুপার এইটের লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল বিশ্বকাপের সহ-আয়োজকেরা।
৩৮ মিনিট আগে
মাঠের ক্রিকেটে পারফরম্যান্সটা মোটেও আশানুরূপ নয় পাকিস্তানের। ছেলে-মেয়ে দুই ক্রিকেটেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দল। এরই মধ্যে শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় শাস্তি পেলেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার সিদ্রা আমিন। জরিমানার পাশাপাশি নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্টও।
১ ঘণ্টা আগে
ফুটবল মাঠে এ দৃশ্য আগে দেখা গিয়েছে। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে জিনেদিন জিদানের মারা ঢুঁস খেলাধুলার ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঢুঁস মারার ঘটনা খুব একটা পরিচিত নয়। এমন দৃশ্য এবার দেখা গিয়েছে রঞ্জি ট্রফির ফাইনালে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের কাছে হারের পর বড্ড বেকায়দায় পাকিস্তান ক্রিকেট দল। সেমিফাইনালে উঠতে হলে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের এখন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা তো জিততে হবেই। তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্যান্য ম্যাচের দিকেও। সেমিতে ওঠার সমীকরণ যখন অনেক ‘যদি-কিন্তু’র ওপর নির্ভর করছে,
৩ ঘণ্টা আগে