বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর আজম। তাঁকে নিয়ে তাই এবারের বিশ্বকাপে অনেকেই বাজি ধরেছিলেন। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর তো জানিয়েছিলেন, এই বিশ্বকাপে আগুন লাগিয়ে দিতে পারেন বাবর। পাকিস্তানের হয়ে তিনি ৩-৪টি সেঞ্চুরি করতে পারেন।
কিন্তু বিশ্বকাপ শুরু হলে বাবরের সেই রূপ দেখা যায়নি। রান করলেও বাবরসুলভ হয়নি। আর সেঞ্চুরি তো এখন পর্যন্ত একটাও করতে পারেননি। তবে ফিফটি করেছেন ৩টি। যখনই ইনিংস বড় করতে যাবেন, ঠিক সেই সময়ই নিজের উইকেট দিয়ে আসছেন পাকিস্তানি ব্যাটার। আর এ নিয়েই তাঁর সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি।
আফ্রিদির মতে, বাবর রান করলেও সেটা ম্যাচ জেতানো ইনিংস হয় না। সে বিরাট কোহলি-লোকেশ রাহুলের মতো ম্যাচ শেষ করে আসতে পারে না। পাকিস্তানের সাবেক অধিনায়কের এই সমালোচনা অবশ্য আরও অনেকের কাছ থেকে বহুদিন ধরেই শুনতে হচ্ছে বাবরকে।
পাকিস্তানের স্থানীয় চ্যানেল সামা টিভিকে এমনটিই জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘বাবরের রান করা এবং তার রানে ম্যাচ জেতা দুটি ভিন্ন বিষয়। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দিকে দেখেন, তারা কী করে। তারা রান করে এবং বল মোকাবিলা করে দলের জয় নিশ্চিত করে।’
বাবর বড় খেলোয়াড়, তাতে কোনো সন্দেহ নেই আফ্রিদির। তবে বড় খেলোয়াড়ের যে পরিচয়, তা দেখাতে ব্যর্থ বলে মনে করেন সাবেক এই অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘কোনো ভুল নেয়, আমি বাবরের ভক্ত। আমরা বলি, সে বড় খেলোয়াড়। তবে সেই স্তরে পৌঁছানো এক বিষয় এবং সেখানে পৌঁছানোর পর ছন্দ ধরে রাখা অনেক বেশি কঠিন। বাবর যখন ব্যাটিং করতে নামে, তখন আমাদের অনুভব হওয়া উচিত যে আমরাই জিতব। কিন্তু সেই অনুভূতি আসে না। আমরা জানি সে ৫০-৬০ রান করবে, কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে সে আমাদের ম্যাচ জেতাবে।’

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
২ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে