
দল নয়, নিজের জন্য খেলেন মেহেদী হাসান মিরাজ—তাঁকে নিয়ে এমন অভিযোগ শোনা যায় প্রায়ই। এবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনেও একই কথা শুনতে হলো এই অলরাউন্ডারকে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিলেন মিরাজ। অধিনায়কের দাবি– নিজের জন্য নয়। দলের জন্যই খেলেন তিনি।
মিরাজ বলেন, ‘আমি উদ্বিগ্ন না (নিজের পারফরম্যান্স নিয়ে)। সবশেষ বিশ্বকাপের পর আমরা মনে হয় ১৫টার মতো ওয়ানডে খেলেছি। এসব ম্যাচের মাঝে বিরতি ছিল। আমার প্রতি সবার যে রকম প্রত্যাশা, যে অনেক ম্যাচ জেতাব— হয়তো সেটা হচ্ছে না, গড়পড়তা হচ্ছে। কিন্তু অবশ্যই চেষ্টা করব যে দলের জন্য যেন ম্যাচ জেতাতে পারি।’
দলের প্রয়োজনে যেকোনো জায়গা খেলতে প্রস্তুত মিরাজ। এই প্রসঙ্গে বাংলাদেশ দলপতি বলেন, ‘আমি নিজেকে নিয়ে কখনো ভাবিনা। আমি সব সময় চেষ্টা করি দলের প্রয়োজনে যতটা সম্ভব ভালো খেলা যায় এবং দলকে কীভাবে জেতানো যায়। আমার অগ্রাধিকার সব সময় দলের ভালো করার দিকে। একই সঙ্গে আমার পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি আমার ভূমিকা রাখার জন্য। ব্যাটিং–বোলিং দুইটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি যে পজিশনে ব্যাটিং করি এবং বোলিং করি, সেটা দলের জন্য সহায়ক হয়। আমি মনে করি সেখানে আমার পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দলের ফলটাও গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি আমার সর্বোচ্চ দিয়ে পারফর্ম করার চেষ্টা করব এবং দলকে একটা ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করব।’
ব্যাটিংয়ে সাত নম্বরে থিতু হতে চান মিরাজ, ‘আমি যেহেতু ৮-৯ বছর একই পজিশনে (৮ নম্বরে) খেলেছি। এখানে আমার একটা অভিজ্ঞতা আছে। এই পজিশনে বোলারদের সঙ্গে অনেক ম্যাচ লিড দিয়েছি এবং ম্যাচ জিতিয়েছি এরকম অনেক ইনিংস আছে। তাই আমি চিন্তা করেছি যেহেতু বোলারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে, আমি যদি সাত নম্বারে ব্যাটি করি এটা দলের জন্য ভালো হবে। কারণ টপ অর্ডারেও ব্যাটিং করেছি অনেক হয়তো রান পেয়েছি অনেক সময় কিন্তু দল জেতেনি। আমি মনে করি এটা (সাত নম্বার) আমার জন্য ভালো একটা পজিশন।’

এমিলিয়ানো মার্তিনেসকে ঘিরে বিশ্বকাপ খেলতে যাওয়া আর্জেন্টিনার অনুশীলনে আবারও দেখা গেল উদ্বেগ ও স্বস্তির দোলাচল। ডান হাতের আঙুলের চোটের কারণে অনুশীলনের শুরু থেকেই বিশ্বকাপজয়ী গোলরক্ষককে নিয়ে ছিল বাড়তি নজর।
২০ মিনিট আগে
মাদকবিরোধী অভিযানে অভিনব এক কৌশল অবলম্বন করেছে পেরুর পুলিশ। রাজধানী লিমায় পরিচালিত এক অভিযানে পুলিশ কর্মকর্তারা ২০২৬ ফুটবল বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশ ধারণ করে এক সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর কোচদের বেতন নিয়ে প্রকাশিত এক তালিকায় সবার ওপরে উঠে এসেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান সংবাদপত্র লা গাজেত্তা দেলো স্পোর্ত প্রকাশিত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ বেতনভোগী জাতীয় দলের কোচ তিনি।
২ ঘণ্টা আগে
আগামী সোমবার ফিলাডেলফিয়ায় খেলতে নামবে আইভরি কোস্ট ও ইকুয়েডর। সেই ম্যাচে রেফারির ভূমিকায় থাকার কথা ছিল মাইকেল অলিভারের। যদিও ইংলিশ এই রেফারি ম্যাচের দুইদিন আগে চোটের কবলে পড়েছেন। তাই চলমান বিশ্বকাপে তাঁর প্রথম ম্যাচে রেফারির দায়িত্ব পালন করা হচ্ছে না। ৪১ বছর বয়সী অলিভারের জায়গায় ম্যাচ পরিচালনার দায়িত
৩ ঘণ্টা আগে