
জুন-জুলাইয়ে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র দামামা বেজে গেছে এরই মধ্যে। একই সময়ে চলবে ক্রিকেটের এক বৈশ্বিক টুর্নামেন্টও। ইংল্যান্ডে হবে ১২ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বৈশ্বিক টুর্নামেন্ট শেষে হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বার্ষিক সম্মেলন।
স্কটল্যান্ডের এডিনবার্গ শহরে আইসিসির বার্ষিক সম্মেলন হবে বলে ক্রিকবাজ গত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে। ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত এই সভা হতে পারে বলে জানা গেছে। কদিন আগে এক অনলাইন বোর্ড সভায় বেছে নেওয়া হয়েছে এডিনবার্গকে। আইসিসি চেয়ারম্যান জয় শাহর সভাপতিত্বে হবে এই বার্ষিক সম্মেলন। আইসিসির সদস্যরা ইংল্যান্ড থেকে যাবেন স্কটল্যান্ডে। বার্ষিক সম্মেলনের আগে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে লর্ডসে।
নিয়মিত আলোচনার পাশাপাশি এডিনবার্গের সম্মেলনে সহযোগী দলগুলোর বোর্ড পরিচালক নির্বাচন করা হবে। সহযোগী দলগুলো থেকে তিন সদস্য নির্বাচিত হবেন ১৭ সদস্যের বোর্ডে। এই নির্বাচনে বিভিন্ন সহযোগী দলের একাধিক প্রার্থী অংশ নিতে পারেন।
রুয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান স্টিফেন মুসালে, ক্রিকেট নামিবিয়ার প্রেসিডেন্ট রুডি ফন ফুরেন, বারমুডার নিল স্পাইট, যুক্তরাষ্ট্রের শঙ্কর রঙ্গনাথনের পাশাপাশি বর্তমান প্রধান নির্বাহীদের মধ্যে গুরুমূর্তি পালানি, বর্তমান সহযোগী পরিচালক মুবাশশির উসমানি, মাহিন্দা ভাল্লিপুরাম ও ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা আছেন সম্ভাব্য প্রার্থীদের তালিকায়। যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের মেয়াদ হবে দুই বছর।
এদিকে, আইসিসি তাদের বোর্ড সভাটি ভার্চুয়ালি আয়োজন করেছে, এর আগে কাতারের দোহায় ২৫-২৭ মার্চ আইসিসির এক সভা হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তা স্থগিত করা হয়েছিল। এক মাস ধরে চলা এই যুদ্ধে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারত ছাড়তে দেরি হয়েছিল। সদ্য শেষ হওয়া আইসিসির এই ইভেন্টে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৬ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১১ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১১ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১২ ঘণ্টা আগে