
আফগানিস্তানের ইতিহাসে এটাই প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই ইভেন্টে বাজেভাবেই শুরুটা করল আফগানরা। দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তা পায়নি হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। আফগানদের এমন বড় ব্যবধানে হারের লজ্জা ১০ বছর আগে দিয়েছিল বাংলাদেশ।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা করেছে ৬ উইকেটে ৩১৫ রান। ৩১৬ রানের পাহাড়সমান লক্ষ্যে নামা আফগানিস্তান অলআউট হয়েছে ৪৩.৩ ওভারে ২০৮ রানে। রহমত শাহর ৯০ রান ছাড়া আর কোনো আফগান ব্যাটারের ২০ রানের ইনিংসও ছিল না। ১০৭ রানে হেরে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ১০০ বা তার বেশি রানে পাঁচবার হারের রেকর্ড গড়ল আফগানিস্তান। আফগানদের এর আগের চারটি বিব্রতকর হারের ঘটনা ওয়ানডে বিশ্বকাপে ঘটেছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশও। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ক্যানবেরার ম্যানুকা ওভালে আফগানদের ১০৫ রানে হারিয়েছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ।
আফগানিস্তানের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছে ২০১৫ সালে। সেবার পার্থে অস্ট্রেলিয়ার কাছে ২৭৫ রানে হেরেছিল আফগানরা। যা এখন পর্যন্ত আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে আফগানদের সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড। এশিয়ার দলটির ১০০ বা তার বেশি রানে পরাজয়ের বিব্রতকর অন্য দুই ঘটনা রয়েছে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১৫০ রানে হেরেছিল আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানদের ১৪৯ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি হয়েছিল চেন্নাইয়ে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত পাঁচ সেঞ্চুরি রয়েছে। যার মধ্যে করাচিতে পাকিস্তানের বিপক্ষেই নিউজিল্যান্ডের দুই ব্যাটার টম লাথাম ও উইল ইয়াং সেঞ্চুরি করেছেন। এরপর দুবাইয়ে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। এই ম্যাচেই হৃদয়ের সেঞ্চুরি ম্লান করে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন ভারতের শুবমান গিল। গতকাল করাচিতে রায়ান রিকেলটন ১০৬ বলে ১০৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। আর রহমত ৯০ রানে আউট হয়ে আফগানিস্তানের ইতিহাসে ষষ্ঠবার ওয়ানডেতে নার্ভাস নাইন্টিতে কাটা পড়লেন। ছয়বারের মধ্যে দুটিই আফগান এই ব্যাটারের।

| কত রানে হার | প্রতিপক্ষ | ভেন্যু | টুর্নামেন্ট |
|---|---|---|---|
| ২৭৫ | অস্ট্রেলিয়া | পার্থ | ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ |
| ১৫০ | ইংল্যান্ড | ম্যানচেস্টার | ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ |
| ১৪৯ | নিউজিল্যান্ড | চেন্নাই | ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ |
| ১০৭ | দক্ষিণ আফ্রিকা | করাচি | ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি |
| ১০৫ | বাংলাদেশ | ক্যানবেরা | ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ |

হ্যাটট্রিক শিরোপা জিততে আর দুই ধাপ অতিক্রম করতে হবে বাংলাদেশকে। আজ শুরু হচ্ছে মেয়েদের সাফের সেমিফাইনালপর্ব। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল। একই মাঠে রাত ৮টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ভারত-ভুটান সেমি। দুটি সেমিফাইনালই সরাসরি সম্প্রচার
৩৬ মিনিট আগে
বিশ্বকাপ সামনে রেখে দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। ট্রেনিং সেশনে অনুশীলন তো করছেই। পাশাপাশি দলগুলো খেলছে প্রীতি ম্যাচও। তবে বিশ্বকাপের সময় যতই এগিয়ে আসছে, ইবোলা নিয়ে জনমনে তৈরি হচ্ছে উদ্বেগ। স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ডিআর কঙ্গোর একটি প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ঠিক এ সময় বড় সুখবর পেলেন সৌদি আরবের ফুটবল সমর্থকেরা। বিশ্বকাপে টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখন তাঁদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ মিলছে।
২ ঘণ্টা আগে
ভোরে যখন খবরটা এল, ভারতের গোয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাম্পে নেমে এল এক ভারী স্তব্ধতা। ডিফেন্ডার শিউলি আজিমের মা পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছে মাঠের অনুশীলন। ফুটবলের পেশাদার ও রূঢ় বাস্তবতাকে মেনে নিয়ে শোকের মাঝেই আজ ফাইনালের টিকিট কাটার ছক কষতে হচ্ছে দলকে। সাফে সেমিফ
২ ঘণ্টা আগে