বিশ্বকাপে ছন্দে না থাকায় সমালোচিত হচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেই সমালোচনার জবাব আজ মাঠেই দিয়েছেন পাকিস্তানি পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে একটি মাইলফলকও ছুঁয়েছেন বাঁহাতি পেসার।
বেঙ্গালুরুতে যে কীর্তি গড়েছেন শাহিন তাতে নিশ্চয়ই খুশি হয়েছেন তিনি। কেননা আজ ৫৪ রানে ৫ উইকেট নিয়ে তিনি শ্বশুর শহীদ আফ্রিদির পাশে বসেছেন। বিশ্বকাপে দুজনই একাধিকবার পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। আজ তাঁর এই মাইলফলক অর্জনের আগে পাকিস্তানের হয়ে একমাত্র বোলার হিসেবে আফ্রিদি ২ বার ৫ উইকেট নিয়েছিলেন। সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজ জামাইকে পাশে পেয়েছেন।
আজকের আগে ২০১৯ বিশ্বকাপে আরেকবার ৫ উইকেট নিয়েছেন শাহিন। সেদিনের কীর্তিটি আবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। পাকিস্তানি পেসারকে শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথম ৫ উইকেট নেওয়াতে সহায়তা করেছেন বাংলাদেশি ব্যাটাররা। সেদিন ৫ নয় ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন শাহিন। ওয়ানডেতে এটি তাঁর ক্যারিয়ার সেরা বোলিংও।
অন্যদিকে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে ২ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি এক বিশ্বকাপে গড়েন আফ্রিদি। ২০১১ বিশ্বকাপে কেনিয়া ও কানাডার বিপক্ষে। প্রথমবার ৫ উইকেট নেন কেনিয়ার বিপক্ষে মাত্র ১৬ রানে। আর দ্বিতীয়বার ২৩ রানে ৫ উইকেট নেন কানাডার বিপক্ষে।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৪ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৮ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১০ ঘণ্টা আগে