
সময় খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে পুরুষ জাতীয় দলে হেরেছে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ। বিশেষ করে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে যেভাবে বাজেভাবে হেরেছে বাংলাদেশ, সেটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।
ছেলেদের সঙ্গে হতাশ করেছে নারী দলও। তারা দেশের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে। মিরপুরের মতো কন্ডিশনে খেলে কোনো ম্যাচেই ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি জ্যোতিরা। দুই ফরম্যাট মিলিয়ে ৬–০ ব্যবধানে জিতে গেছে অস্ট্রেলিয়া।
ছেলে-মেয়েদের ক্রিকেটের এই কঠিন সময় পেছনে ফেলার সুযোগ বাংলাদেশ ক্রিকেট পাচ্ছে ঈদের পরই। এপ্রিলের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। ঢাকা ও চট্টগ্রামে জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে সিরিজটি দেশের মাঠে বাংলাদেশের দল গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ হিসেবে কাজ করবে। একই সঙ্গে ছন্দ হারিয়ে ফেলা ব্যাটার-বোলাররা পাবেন ফর্মে ফেরার দারুণ সুযোগও।
বিসিবির নির্বাচক প্যানেল সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণশক্তির দলই দেবে বিসিবি। তবে অদলবদল করে প্রায় সবাইকে খেলার সুযোগ করে দেওয়ার ভাবনা তাদের। সিরিজ সামনে রেখে ২০ এপ্রিল কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। ২২–২৩ এপ্রিল ছুটি শেষে ঢাকায় ফেরার কথা বিদেশি কোচদের।
৩, ৫ ও ৭ মে চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলবে প্রথম তিন টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ২০ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচ, জিম্বাবুয়ে ৭ ম্যাচ জিতেছে।

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে