সম্প্রতি পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ২০১৯ সালের শেষ দিকে তিনি সিনিয়র সহকারী কোচ এবং বোলিং মেন্টর হিসেবেও কাজ করেছিলেন।শেষ পর্যন্ত তাই তার ওপরই ভরসা রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া। সাবেক এই অলরাউন্ডার পেলেন অস্ট্রেলিয়ার নতুন কোচ ও নির্বাচকের দায়িত্ব।
চার বছরের চুক্তিতে এই দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাকডোনাল্ড। দীর্ঘদিন থেকে সাদা ও লাল বলে আলাদা কোচ নিয়ে আলোচনা চলছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটে। তবে সেই পথে না হেঁটে তিন সংস্করণেরই দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাকডোনাল্ডকে। নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ৪০ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান বলেন,‘এখন পর্যন্ত যাত্রাটি আনন্দের এবং সামনের দিনের জন্য এমন দারুণ সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমার পরিকল্পনা স্কোয়াডের গভীরতা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে দল বানানো। ’ নির্বাচক প্যানেলে ম্যাকডোনাল্ড ছাড়াও থাকবেন জর্জ বেইলি এবং টনি ডডমেড।
ম্যাকডোনাল্ডের কোচিং অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১৮-১৯ মৌসুমে ভিক্টোরিয়া রাজ্য দল তাঁর কোচিংয়ে শেফিল্ড শিল্ড, মার্শ কাপ জেতে। একই মৌসুমে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস চ্যাম্পিয়ন হয়। আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচও তিনি ছিলেন।
খেলোয়াড়ি জীবনে ম্যাকডোনাল্ড অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৪ টেস্ট। ৪ টেস্টে ব্যাট হাতে ২১.৪০ গড়ে ১০৭ রান ও বল হাতে ৯ উইকেট শিকার করেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারে ৯৫টি প্রথম শ্রেণির ম্যাচ, ১০০টি লিস্ট-এ ম্যাচ এবং ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাকডোনাল্ড।

পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারায় আগেই সোনার আশা শেষ হয়েছে বাংলাদেশের। এরপরও পদক নিয়ে দেশে ফেরার সুযোগ ছিল রিটন দাসের দলের সামনে। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে খালি হাতেই এশিয়ান গেমস শেষ করতে হলো বাংলাদেশকে।
২৪ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নিশিনের করোগি স্পোর্টস পার্কে শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। সে ম্যাচে থাকছেন না নাকভি।
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।
১২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
১৪ ঘণ্টা আগে