
শারজায় গত রাতে ইতিহাস গড়েছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ রানে জিতে প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলকে হারানোর কীর্তি গড়ল নেপাল। তবে এমন ‘পচা শামুকে পা কাটা’র মতো ঘটনা ক্যারিবীয়দের কাছে এবারই প্রথম নয়। তারা এমন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে চারবার।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে উইন্ডিজ ক্রিকেটারদের দেখা যায় নিয়মিতই। রোমারিও শেফার্ড, কাইল মায়ার্স, আকিল হোসেনের মতো ক্রিকেটাররা ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে কতটা ভয়ংকর, সেটা নতুন করে না বললেও চলছে। ‘প্রিয়’ এই সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের হাবুডুবু খেতে দেখা রীতিমতো বিস্ময়কর। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারবার সহযোগী দেশের কাছে হারের বিব্রতকর রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। চারটিই ঘটেছে চার ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। ২০১৪ সালে কিংসটনে উইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ড। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়দের হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। বর্তমানে আফগানরা টি-টোয়েন্টিতে দাপট দেখালেও ৯ বছর আগে তাদের সেই জয়টা অঘটনের চেয়ে কোনো অংশে কম ছিল না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেক সহযোগী দল স্কটল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের ঘটনা রয়েছে। হোবার্টে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে হারিয়েছিল স্কটিশরা। গতকাল শারজায় টস হেরে আগে ব্যাটিং পাওয়া নেপাল ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করেছিল। আমির জাঙ্গু, আকিম আগুস্তে, নাভিন বিদাইসি, র্যামন সিমন্ডস-এই চার উইন্ডিজ ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে গতকালের ম্যাচেই। ক্যারিবীয়দের অধিনায়ক ছিলেন আকিল হোসেন। চার ক্রিকেটারের অভিষেক হোক বা অধিনায়কের দায়িত্বে থাকুন আকিল, নেপালের বিপক্ষে ১৪৯ রান তাড়া করা ওয়েস্ট ইন্ডিজের কাছে তো অসম্ভব ছিল না। কিন্তু শারজার এই ম্যাচটিতে ক্যারিবীয়রা হেরে যায় ১৯ রানে।
ইতিহাস গড়ার পর শারজার গ্যালারিতে নেপালের ভক্ত-সমর্থকদের উদযাপন ছিল দেখার মতো। নেপাল যেখানে উদযাপনে ব্যস্ত, তখন স্বাভাবিকভাবেই মুখ ভার উইন্ডিজ ক্রিকেটারদের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যারিবীয় অধিনায়ক আকিল বলেন, ‘ক্রিকেট তো এটাই। বিপুল পরিমাণ দর্শকদের উপস্থিতিতে ম্যাচ খেলাটা সত্যিই দারুণ কিছু। দুই দলই দারুণ খেলেছে। দুর্ভাগ্যবশত জয়ের জন্য আমরা সেরাটা দিতে পারিনি।’
ওয়েস্ট ইন্ডিজ যখন হেরেছিল আফগানিস্তান-আয়ারল্যান্ডের কাছে, তখনো আইরিশ-আফগানরা আইসিসির পূর্ণ সদস্যের দেশ হয়ে ওঠেনি। আফগানিস্তান-আয়ারল্যান্ড টেস্ট মর্যাদা পেয়েছে ২০১৭ সালে। এমনকি আয়ারল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে তিন বার হেরেছে। যার মধ্যে হোবার্টে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে ৯ রানে হারিয়েছিল আইরিশরা।
স্যার ক্লাইভ লয়েড, স্যার ভিভ রিচার্ডসের সেই ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগ কত আগেই পেরিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তীতে ব্রায়ান লারা, রামনরেশ সারোয়ান, ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের মতো তারকা পেয়েছে উইন্ডিজ। ২০১২ ও ২০১৬ সালে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ক্যারিবীয়রা। সেই ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের ক্রিকেটে এত ভগ্ন দশা! ২০১৯ ও ২০২৩ সালে দুইবার ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেনি উইন্ডিজ। এবার তাদের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি নেপালের। আগামীকাল ও পরশু নেপাল-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে।
সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হার
প্রতিপক্ষ সাল
আয়ারল্যান্ড ২০১৪
আফগানিস্তান ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ
স্কটল্যান্ড ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ
নেপাল ২০২৫

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
১ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে
সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কর্মক্ষেত্রে শারীরিক হামলার অভিযোগ করেছেন এই ব্রিটিশ কোচ। একই সঙ্গে দা
১২ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে পঞ্চম আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের জাদুকরী বোলিং দেখার অপেক্ষা ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।
১৩ ঘণ্টা আগে