
কাঠমান্ডু, পোখারা, ঝাপা থেকে শুরু করে মাউন্ট এভারেস্টের চূড়া ও অন্নপূর্ণা রেঞ্জে আরোহণ। নেপালের ক্রিকেটাররা অসম্ভব সাধন করেছে। এই দুই বাক্য ক্রিকইনফোর কমেন্টারি থেকে নেওয়া। শারজায় গত রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেপালের জয়কে এর চেয়ে আর কী সুন্দরভাবে বিশ্লেষণ করা যায়!
শারজায় গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ইতিহাস গড়েছে নেপাল। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলকে হারানোর পর নেপালের ভক্ত-সমর্থকেরা শুরু করেন বাধভাঙা উদযাপন। শুরু করে শেষ পর্যন্ত নেপাল নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে। একেবারে ওভারের শেষ বলটা দেখা যাক। ১৪৯ রানের লক্ষ্যে নেমে যখন ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ, রোহিত পাউডেলের নেতৃত্বাধীন নেপাল তখনই ম্যাচটা জিতে নিয়েছে। শেষ বলে ফ্যাবিয়ান অ্যালেন চার-ছক্কা মারলে ক্যারিবীয়দের হারের ব্যবধানটাই কমত। দীপেন্দ্র সিং ঐরিকে ছক্কা মারতেই গিয়েছিলেন অ্যালেন। সীমানার ধারে দাঁড়িয়ে থাকা কুশল ভুর্টেল প্রথমে ক্যাচ ধরতে গিয়ে বুঝতে পেরেছেন সেটা ছক্কা হতে পারে। তখন নিজের শরীরের ভারসাম্য ঠিক রেখে দারুণভাবে ক্যাচ ধরেন ভুর্টেল।
ভুর্টেল ক্যাচ ধরার পর ধারাভাষ্যকক্ষে থাকা ইয়ান বিশপ প্রশংসায় ভাসান নেপালকে। ১৯ রানের ঐতিহাসিক জয়ের পর নেপালের ভক্ত-সমর্থকেরা ডাগআউট থেকে হর্ষধ্বনি দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর নেপালের ভুর্টেল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আমি সত্যিই অনেক খুশি। টি-টোয়েন্টিতে অন্যতম কঠিন এক দল তারা। আশা করি নেপাল ও দুবাইয়ে অবস্থানরত নেপালি ভক্ত-সমর্থকদের খুশির মুহূর্ত এনে দিয়েছি। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে প্রথম জয়ে সত্যিই আমি অনেক খুশি।’
টস জিতে গতকাল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আকিল হোসেন। প্রথমে ব্যাটিং পাওয়া নেপাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক রোহিত। ৩৫ বলের ইনিংসে তিন চার ও এক ছক্কা মেরেছেন। জবাবে ক্যারিবীয়রা ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রানে আটকে যায়। ঐতিহাসিক ১৯ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন রোহিত। ৩৮ রানের ইনিংসের পাশাপাশি বোলিংয়ে ৩ ওভারে ২০ রানে নিয়েছেন ১ উইকেট। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে নেপাল টি-টোয়েন্টি সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরে। নেপাল-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অপর দুই টি-টোয়েন্টি হবে আগামীকাল ও পরশু।

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
৭ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে