
খেলোয়াড়দের দুঃসময়ে পরিবারের ঢাল হয়ে দাঁড়ানোর ঘটনা খুবই স্বাভাবিক। সামাজিক মাধ্যমে হোক বা কোনো কথার মাধ্যমে বাবা-মা থেকে শুরু করে প্রেমিক-প্রেমিকা, আত্মীয়স্বজন সবাই সেই খেলোয়াড়ের পাশে দাঁড়ান। বাবর আজমের বাবাও করেছেন এমন কিছু। তবে বাবরের বাবার কাজটা মোটেও পছন্দ হয়নি কামরান আকমলের।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্য ৪ মার্চ দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে দলে জায়গা হলেও টি-টোয়েন্টি সিরিজে বাবরকে নেওয়া হয়নি। ঠিক তার পরের দিন ইনস্টাগ্রামে বিশাল এক পোস্ট দেন বাবরের বাবা আজম সিদ্দিক। আজম সিদ্দিকের দেওয়া পোস্টের সারমর্ম অনেকটা এরকম, ‘সম্মানিত ও কিংবদন্তি খেলোয়াড়দের কাছে আমার অনুরোধ, কথা বলার সময় সতর্ক থাকুন। কেউ জবাব দিলে হয়তো সেটা সহ্য করার মতো হবে না।’
আকমলের মতে বাবরের বাবা যে কাজটা করেছেন, সেটা পিসিবির জন্য অপমানজনক। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে এক টকশোতে আকমল বলেন, ‘পিসিবির কর্মপরিকল্পনা নিয়ে কখনো পরিবারের মন্তব্য করা উচিত না। পরিবারের লোক হোক বা অন্য কোনো ক্রিকেটার, পিসিবির পলিসি নিয়ে মন্তব্য করা ভালো দেখায় না। এটা পিসিবির জন্য অপমানজনক।’
আজম সিদ্দিকের ব্যাপারে কথা বলতে নিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়েও আকমল কথা বলেন। ৪৩ বছর বয়সী পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমিও তো বাজে সময়ের মধ্য দিয়ে গিয়েছি। তবে আমি বাবা ও আমার ভাইদের বলেছি, তোমাদের কোনো উত্তর দেওয়া লাগবে না। তোমাদের কাজ তোমরা কর। এটা আমার ব্যাপার। আমার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা পিসিবি ভালো বুঝবে। আমার মতে প্রত্যেক পরিবারের এটা অনুসরণ করা উচিত।’
ক্রাইস্টচার্চে ১৬ মার্চ শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের পাঁচ ম্যাচ হবে পাঁচ ভেন্যুতে। ১৮, ২১, ২৩ ও ২৬ মার্চ ডানেডিন, অকল্যান্ড, মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে হবে সিরিজের শেষ চার টি-টোয়েন্টি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নেপিয়ারে শুরু হবে ২৯ মার্চ। ২ ও ৫ এপ্রিল হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
বাবরের মতো আরেক পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ানেরও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি। টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা এবং সহ-অধিনায়ক শাদাব খান। তবে ওয়ানডে সিরিজে বাবর, রিজওয়ান দুজনই থাকছেন। ওয়ানডে দলের অধিনায়ক রিজওয়ান ও সহ-অধিনায়ক সালমান।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন, শরীফুল ইসলামরা। ব্যস্ততার মাঝেও বাংলাদেশের যুবাদের শিরোপা জয়ের আনন্দে সামিল হয়েছেন তাঁরা। পাকিস্তানে বসেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন এই তিন ক্রিকেটার।
২২ মিনিট আগে
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছে মিঠু চৌধুরীর দল। যুবাদের এই সাফল্যে ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। সাফজয়ী দলকে অভিনন্দন জানাতে ভুলেননি তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও একটি দারুণ দিনের দেখা মিলল। গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে বাংলাদেশের যুবারা। শিরোপাজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী
২ ঘণ্টা আগে
ফাইনাল জয় মানেই গর্বের। কিন্তু প্রতিপক্ষ যদি হয় ভারত—তখন সে আনন্দ বেড়ে যায় কয়েকগুণ। ম্যাচের আগের দিন সাংবাদিককের সামনে হাজির হয় এমন কথাই বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী। ভারতকে হারিয়ে দেশবাসীকে শিরোপা উপহার দিতে বদ্ধপরিকর ছিল তাঁর দল।
২ ঘণ্টা আগে