খেলোয়াড় হিসেবে আগেও বিপিএল শিরোপা জিতেছেন তামিম ইকবাল। তাই শিরোপার আনন্দটা তার কাছে নতুন কিছু নয়। আক্ষেপটা যাঁদের, তাঁদেরকেই শিরোপা উৎসর্গ করলেন এবারের বিপিএল জয়ী ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ভাগ করে দিলেন কৃতিত্বটাও।
কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে সর্বোচ্চ রান আর নেতৃত্বগুণে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। যদিও তামিমের দাবি, এই শিরোপা জিততে খুব বেশি খাটতে হয়নি তাঁকে।
তামিম কৃতিত্বটা ভাগ করে দিয়েছেন তাঁর অভিজ্ঞ সতীর্থ মুশফিকুর রহিমকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক মঞ্চে ডেকে নেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে। মুশফিককে উদ্দেশ্য করে তামিম বলেছেন, ‘মুশি মাঠে বিরাট কাজ করেছে। সে সব সময় ফিল্ডার পাল্টেছে। এটা তারই ট্রফি। আমি অধিনায়ক হওয়ার কারণে কৃতিত্বটা দেওয়া হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার থেকে চাপ দূর করেছে। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
ক্যারিয়ারের সায়াহ্নে এসে প্রথমবারের মতো বিপিএলের স্বাদ পেলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। এর আগে দুইবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি অভিজ্ঞ দুই ক্রিকেটারের। শিরোপাটা তাই তাঁদেরকেই উৎসর্গ করেছেন তামিম, ‘এই শিরোপা আমি তাদের (মুশফিক-মাহমুদউল্লাহ) উৎসর্গ করছি। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’
তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহও। মুশফিক বলেন, ‘এটা আমার তৃতীয় ফাইনাল এবং প্রথমবার জিতলাম। খুব ভালো নেতৃত্ব দেওয়ার জন্য তামিমকে ধন্যবাদ।’ মাহমুদউল্লাহর কথা, ‘সত্যি খুব ভালো অনুভূতি হচ্ছে। সবার প্রথমে আমি তামিমকে ধন্যবাদ দিতে চাই।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে