
২০২৪ জিম আফ্রো টি-টেনে বাংলাদেশি ক্রিকেটারদের শুরুটা ভালো হয়নি। এনামুল হক বিজয়, সাব্বির রহমান দুই বাংলাদেশি আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। আরেক বাংলাদেশি রিশাদ হোসেন একাদশেই সুযোগ পাননি।
হারারে স্পোর্টস ক্লাবে গতকাল শুরু হয়েছে জিম আফ্রো টি-টেনের দ্বিতীয় মৌসুম। ম্যাচ শুরুর আগেই বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্সের অফিশিয়াল ফেসবুক পেজে বিজয় সবাইকে জানিয়ে দিয়েছেন যে রাতে তাঁর ম্যাচ রয়েছে। এনওয়াইএস ল্যাগোসের বিপক্ষে একাদশে সুযোগও পেয়েছেন। তবে সেটা কাজে লাগাতে পারেননি। ২ বলে ১ রান করে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
রিশাদ-সাব্বিরদের ম্যাচ হয়েছে বিজয়ের ম্যাচের আগেই। যেখানে এবারের জিম আফ্রো টি-টেনে রিশাদকে নিয়েছে হারারে বোল্টস। একাদশে সুযোগ না পেলেও তাঁর দল জয় পেয়েছে কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে। হারারেতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে কেপটাউন স্যাম্প আর্মি করেছে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান। জয়ের লক্ষ্যে নেমে বোল্টস ৯.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান করেছে। বোল্টসের ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন রিচার্ড গ্লিসন। ২ ওভারে ৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বোল্টসের জার্সিতে সাব্বির করেন ২ বলে ১ রান।
বিজয়ের মতো তাঁর দল বুলাওয়ে ব্রেভসও ব্যর্থ হয়েছে গত রাতে। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১০ ওভারে ৪ উইকেটে ১০১ রান করেছে বুলাওয়ে। সর্বোচ্চ ৩৪ রান করেন কার্লোস ব্রাথওয়েট। ১৯ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। ১০২ রান তাড়া করতে নেমে ৯.৪ ওভারে ৩ উইকেটে ১০২ রান করে এনওয়াইএস ল্যাগোস। এনওয়াইএসের ৭ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন রাসি ফন ডার ডুসেন। ওপেনিংয়ে নেমে ২৬ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ৪টি করে চার ও ছক্কা মেরেছেন।
সাব্বির-বিজয়দের আজই আবার মাঠে নামতে হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে ডারবান উলভস-হারারে বোল্টস। রাত ১১টা ৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স-কেপটাউন স্যাম্প আর্মি ম্যাচ। দুটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে