ঢাকা: ভারতের একাধিক ম্যাচে হয়েছিল ম্যাচ ফিক্সিং—২০১৮ সালে এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনটাই দাবি করেছিল আল জাজিরা। ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ ব্যক্তির দিকে আঙুলও তুলেছিল কাতারভিত্তিক টেলিভিশনটি। তিন বছরের তদন্ত শেষে সন্দেহভাজন সেই পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণের ঘাটতি পেয়েছে আইসিসি।
‘ক্রিকেটস ম্যাচ ফিক্সারস’ নামের প্রতিবেদনটি প্রচারিত হয়েছিল ২০১৮ সালের ২৭ মে। প্রচারিত অনুষ্ঠানে দেখানো হয়, ২০১৬ সালে চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড ও ২০১৭ সালে রাঁচিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ফিক্সিংয়ে জড়িত পাঁচ ব্যক্তি।
প্রচারিত প্রতিবেদনের পরই চার সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (এসিইউ)। মূলত তিনটি বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেছিলেন অনুসন্ধানকারীরা: আল জাজিরার অভিযোগ, কারা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত আর আল জাজিরা কীভাবে এসব তথ্য পেল?
আল জাজিরার প্রতিবেদনটিতে অভিযুক্ত পাঁচ ব্যক্তির সঙ্গে একাধিকবার কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা। তিন বছরের তদন্ত শেষে তাঁরা বলছেন, অভিযুক্তদের অপরাধের পর্যাপ্ত প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। বিবৃতিতে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘প্রতিবেদন অনুযায়ী যারা পুরো বিষয়টি চিত্রায়িত করেছেন তাঁদের আচরণ নিয়ে প্রশ্ন আছে। আমরা প্রতিবেদনের পুরো কথোপকথনের সারমর্ম আর কোথায় কী কথা হয়েছে, সেটির কোনো অর্থ খুঁজে পাইনি।’

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
৯ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
১০ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
১১ ঘণ্টা আগে