
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
প্রতিপক্ষকে অবশ্য বড় লক্ষ্য দিতে পারেনি, প্রথমে ব্যাট করে তুলেছিল ১৭৫ রান। লক্ষ্য তাড়ায় প্রোটিয়া যুবাদের মোটেও বেগ পেতে হয়নি। ৭৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় তারা।
এই প্রোটিয়াদেরই প্রথম ম্যাচে ১২৮ রানে অলআউট করে দিয়েছিলেন বাংলাদেশের যুবারা। কিন্তু সেই বোলিংয়ের ছিটেফোঁটাও ছিল না এই ম্যাচে। উল্টো প্রোটিয়া ব্যাটাররাই এদিন শাসন করেছেন বাংলাদেশ বোলারদের। আরমার মানাক ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন। ৪১ রান আসে জেসন রাওলসের ব্যাটে। ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন আল ফাহাদ।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে আজিজুল হাকিমের ৫৯ এবং কালাম সিদ্দিকীর হার না মানা ৪৯ রানের সুবাদে ৪৪.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৫ রান তোলে বাংলাদেশ।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন বাংলাদেশের যুবারা। দলীয় ২২ রানেই ফিরে যান দুই ওপেনার জওয়াদ আবরার (৭) ও রিফাত বেগ (৯। এরপর অধিনায়ক আজিজুলের সঙ্গে রিজান হোসেনের ৫৭ রানের জুটি। ১৭ রান করে রিজান বিদায় নিলে ভাঙে এই জুটি। বাংলাদেশে ইনিংসে আজিজুল ও সিদ্দিকীর বাইরে দুই অঙ্কের রান পাওয়া তৃতীয় ব্যাটার রিজান। ইনিংস সর্বোচ্চ আজিজুলের ৫৯ আসে ৮১ বলে। ৫টি চার ও ২টি চারে সাজানো তাঁর ইনিংস। আর কালাম সিদ্দিকীর ৬১ বলের ইনিংসটিতে আছে ৩ টি চার ও ১টি ছয়। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেসন রাওলস।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২১ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে