তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ম্যাচে ঘটেছে এক অদ্ভুতুড়ে ঘটনা। অস্ট্রেলিয়া ইনিংসের ষোলোতম ওভারে ১০ জন নিয়ে ফিল্ডিং করে ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিনার আকিল হোসেনের ফ্রি হিট বলে ফিল্ডিং না করে মাঠের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকেন কাইরন পোলার্ড।
লো-স্কোরিং ম্যাচে এদিন অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সহজ ম্যাচটা কঠিন করে জেতায় অসন্তুষ্টি রয়েছে উইন্ডিজ অধিনায়ক পোলার্ডের মনে। ম্যাচ শেষে এই অসন্তুষ্টির কথা পোলার্ড নিজেই জানিয়েছেন। এ ম্যাচে অবশ্য অদ্ভুত একটি কাণ্ডও ঘটিয়েছেন উইন্ডিজ অধিনায়ক। ঘটনাটা ঘটে অস্ট্রেলিয়ান ইনিংসের ষোলোতম ওভারে। বাঁহাতি স্পিনার আকিল হোসেনের সেই ওভারের দ্বিতীয় বলে নো-বল ডাকেন আম্পায়ার। ওই মুহূর্তে শর্ট লেগে ফিল্ডিং করছিলেন পোলার্ড। ফ্রি হিট হওয়ায় শর্ট লেগে ফিল্ডিং করতে চাননি তিনি। যদিও ফ্রি হিট বলের নিয়ম অনুযায়ী নো-বল হওয়া বলে ফিল্ডিং পজিশন যেভাবে ছিল সেভাবেই থাকতে হবে।
অগত্যা সেই বলে হেলমেট পরা অবস্থায় বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকেন পোলার্ড। এক বলের জন্য ১০ জনের দলে পরিণত হয় ক্যারিবিয়ানরা। যদিও ফ্রি হিট বলে দুই রানের বেশি নিতে পারেননি স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান মিচেল স্টার্ক। পোলার্ডের মতো এমন কাণ্ড এর আগে ঘটিয়েছিলেন ইংল্যান্ড অফ স্পিনার গ্রায়েম সোয়ান। প্রতিপক্ষও একই, অস্ট্রেলিয়া। সেই ওয়ানডেতে পোলার্ডের মতো শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সোয়ান। ফ্রি হিট হওয়ায় পরের বলে ফিল্ডিং না করে বেরিয়ে গিয়েছিলেন সোয়ান।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৬ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে