
বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে সব সময়েই আলোচনা-সমালোচনা আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য সব সময় বিদেশি প্রধান কোচের ওপরই ভরসা করে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন এমন কোচ কি আছে দেশে? তামিম ইকবাল ভারতের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলাদেশ দলের প্রধান কোচ হওয়ার মতো উপযুক্ত কোচ বাংলাদেশে নেই।
এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা হলে আজ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে প্রেসবক্সে তামিম বিষয়টির আরেকটু ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমার দেখা বাংলাদেশের কোনো কোচকে যদি বেছে নিতে হয় জাতীয় দলের জন্য, আমি বলব তিনি কোচ সোহেল ইসলাম। তিনি বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বেশি সময় দেন। আমার মনে হয় চন্ডিকা হাথুরুসিংহের চেয়ে বেশি। যতটুকু দেখেছি শান্ত, হৃদয়, রিশাদ, জাকির, জুনিয়র তামিমদের নিয়ে কাজ করেন সোহেল ইসলাম। এর ফল আমরা গত পাকিস্তান সফরে পেয়েছি। তিনি ‘এ’ দলের ক্রিকেটারদের চার দিনের ম্যাচের জন্য তৈরি করেন। আমার তো মনে হয় না বাংলাদেশের আর কোনো কোচ এ সংস্করণের জন্য ক্রিকেটারদের তৈরি করেন।’
তামিম আরও বলেন, ‘বাংলাদেশের যারা কোচ আছেন, সবাই সেরা। তাদের বেশির ভাগ কোচ বিপিএলে কোচিং করান। কিন্তু এক বিপিএল দিয়ে আপনি জাতীয় দলের প্রধান কোচ করবেন, এটা চিন্তা করা ভুল। আমার মনে হয় বাংলাদেশের কোনো কোচকে যদি জাতীয় দলের সহকারী কোচ হিসাবে চিন্তা করে বোর্ড সে ক্ষেত্রে সোহেল (ভাইয়ের) নাম আসবে। তার অনুশীলনের ধরনও বেশ মানানসই আধুনিক ক্রিকেটের সঙ্গে।’

কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
২১ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে