আন্তর্জাতিক ক্রিকেট তামিম ইকবালের ভবিষ্যৎ কী, এটা এখনো পরিষ্কার নয়। বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গে তামিমের একাধিক বৈঠক হয়েছে গত কয়েক মাসে। কিন্তু উত্তর আসেনি। আজ বিষয়টি নিয়ে আরেকবার কথা বললেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ক্রীড়া মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে পাপন তামিমের ভবিষ্যৎ নিয়ে বললেন, ‘আনুষ্ঠানিক আলাপ না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করা কঠিন। তবে আমরা চাই ও আসুক।’ তামিম প্রসঙ্গে বলতে গিয়ে পাপন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহর মতো সিনিয়রদের ভবিষ্যৎও সামনে এনেছেন। বিসিবি সভাপতি বলেছেন, ‘এখানে অনেক খেলোয়াড় আছে যারা আর বেশি দিন হয়তো জাতীয় দলে থাকবে না। অনেকের জন্য এ বছরটাই শেষ। কেউ হয়তো চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে। আমার ব্যক্তিগত ইচ্ছে, আমাদের বোর্ডেরও সবার ইচ্ছে, এদের ব্যাপারে পেশাদার হিসেবে কথা বলছি না। আমি মনে করি তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ, এ ধরনের খেলোয়াড় যারা আছে, তাদের যে অবদান—অবশ্যই এদের জন্য বাংলাদেশ ক্রিকেট এখানে এসেছে। অবশ্যই মাশরাফির নেতৃত্বের কথাও বলতে হবে।’
অপেশাদারি মন্তব্য হলেও পাপন মনে করেন সাকিব-তামিমরা যত দিন মন চায় খেলবেন, ‘এদের যেটা ভালো লাগেনি, মাহমুদউল্লাহ যেমন টেস্ট খেলার মাঝে ছেড়ে দিল, আমরা কিছু জানি না। ওকে আমি বলেছি, সে সেটা স্বীকারও করেছে, এটা ঠিক হয়নি। সে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। তামিম যখন ছেড়ে দিল, আমরা জানি না। এসব কারও ভালো লাগার কথা নয়। আমরা চাই ওরা আমাদের একটা পরিকল্পনা জানাক, কে কত দিন খেলতে চায়। তারা যতদিন খেলতে চায়, আমরা চেষ্টা করব তাদের খেলাতে। তারা এখনো না খেলার অবস্থায় নেই, সেটাও না।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৪ ঘণ্টা আগে