
ওয়ানডে, টি-টোয়েন্টি সংস্করণে ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে এশিয়া কাপ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে এবার এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে আফগানিস্তান-হংকং।
দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল খেলবে এবারের এশিয়া কাপ। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে পড়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ১৯ ম্যাচের এই টুর্নামেন্টে একটা ম্যাচই শুধু পড়েছে বিকেলে। বাকি সব ম্যাচ রাতে। আবুধাবির শেখ জায়োদ স্টেডিয়াম, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। চলুন জেনে নেওয়া যাক ২০২৫ এশিয়া কাপের সূচি
এশিয়া কাপের সূচি
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
তারিখ ম্যাচ ভেন্যু
৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং আবুধাবি
১০ সেপ্টেম্বর ভারত-আমিরাত দুবাই
১১ সেপ্টেম্বর বাংলাদেশ-হংকং আবুধাবি
১২ সেপ্টেম্বর পাকিস্তান-ওমান দুবাই
১৩ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা আবুধাবি
১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান দুবাই
১৫ সেপ্টেম্বর আমিরাত-ওমান দুবাই
১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-হংকং আবুধাবি
১৬ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান আবুধাবি
১৭ সেপ্টেম্বর পাকিস্তান-আমিরাত দুবাই
১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান আবুধাবি
১৯ সেপ্টেম্বর ভারত-ওমান দুবাই
সুপার ফোর পর্ব
২০ সেপ্টেম্বর বি১-বি২ দুবাই
২১ সেপ্টেম্বর এ১-এ২ দুবাই
২৩ সেপ্টেম্বর এ২-বি১ আবুধাবি
২৪ সেপ্টেম্বর এ১-বি২ দুবাই
২৫ সেপ্টেম্বর এ২-বি২ দুবাই
২৬ সেপ্টেম্বর এ১-বি১ দুবাই
ফাইনাল
২৮ সেপ্টেম্বর ফাইনাল দুবাই
*১৫ সেপ্টেম্বর আমিরাত-ওমান ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। বাকি সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
২০২৩ সালে সবশেষ আয়োজিত এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তান মিলে ওয়ানডে সংস্করণে হয়েছিল টুর্নামেন্ট। এর আগে ২০২২ এশিয়া কাপও টি-টোয়েন্টি সংস্করণে আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে