অসুস্থ হয়ে গতকাল থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। তাঁর অসুস্থতা প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, নাফিসের সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস অর্থাৎ তাঁর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এটা বিরল একটা রোগ (রেয়ার ডিসঅর্ডার)।
আজ রাতে বিসিবি সূত্রে জানা গেছে, নাফিসকে উন্নত চিকিৎসা করাতে নেওয়া হচ্ছে থাইল্যান্ড। কবে নেওয়া হবে থাইল্যান্ডের ব্যাংককে, সেটি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। স্বস্তির খবর, এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় আছেন তিনি। রোগটা বিরল হলেও নাফিস দ্রুত সেরে উঠবেন বলেই আশা দেবাশীষের, ‘যেসব প্যারামিটার দেখা হয়, সেগুলো সব ভালো আছে।
এখানকার চিকিৎসকেরা আশা করছেন, কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই মুহূর্তে তাকে এখানে ভর্তি করা হয়েছে। আরও কিছুদিন এখানে রাখা হবে। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা চালানো হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায়, তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব।’
নাফিসের সংবাদে কাল সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা। চিন্তায় পড়ে গিয়েছিল পুরো ক্রিকেটাঙ্গনই।

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
৮ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
৯ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
৯ ঘণ্টা আগে