পাকিস্তান থেকে দেশে ফেরার এক দিন পরই অনুশীলনে নেমে পড়লেন নাজমুল হোসেন শান্ত। ঐতিহাসিক সিরিজ জিতে গত বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঝে এক দিন বিশ্রাম নিয়ে সবার আগে গতকাল অনুশীলন শুরু করে দিলেন অধিনায়ক। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাইয়ে শান্তর অবদান থাকলেও নিছক ব্যাটার হিসেবে তিনি তেমন অবদান রাখতে পারেননি। এই ‘না পারা’টাই হয়তো তাঁকে দ্রুতই নামিয়ে দিয়েছে অনুশীলনে।
দুই টেস্টের সিরিজ খেলতে এই মাসে ভারত সফর করবেন শান্ত-মুশফিক-মিরাজরা। ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। যে সিরিজে রান পাওয়ার তাগিদ থেকেই গতকাল মিরপুর ইনডোরের নেটে ঘাম ঝরিয়েছেন শান্ত। এক ঘণ্টার বেশি সময় অনুশীলন করেছেন। শান্তর এই রানে ফেরার আকাঙ্ক্ষা কি ভারত সিরিজে পূর্ণ হবে? উত্তরটা সময়ের হাতেই। তবে ভারতের বিপক্ষে সিরিজটাকে বাংলাদেশ দলের জন্য বড় এক চ্যালেঞ্জই মনে তিন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ রফিক ও খালেদ মাসুদ পাইলট।
এর আগে মাত্র একবারই ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলেছে বাংলাদেশ। সেটি বাংলাদেশ দলের জন্য দুঃস্বপ্নের এক সিরিজ হয়ে আছে। ভারতের দাপুটে পারফরম্যান্সের সামনে তিন দিনেই শেষ হয়েছিল দুটি টেস্ট। তবে এবার পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সাফল্যে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। তারপরও এই সিরিজ শান্তদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন হাবিবুল বাশার।
জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমানে বিসিবির নারী বিভাগের প্রধানের ভাষায়, ‘পাকিস্তানে আমরা ভালো খেলেছি, ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছি। আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। কিন্তু ভারত সিরিজে আমাদের দলের সাফল্য নির্ভর করবে আমাদের ব্যাটিং-সামর্থ্যের ওপর। অগ্রণী ভূমিকা নিতে হবে টপ অর্ডার ব্যাটারদের। কোনো সন্দেহ নেই, ভারতের বোলিং লাইনআপ বিশ্বমানের। বিশ্বের সব ভালো ভালো দল ভারতের সঙ্গে তাদের মাটিতে টেস্টে পেরে ওঠে না। তাই এই সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিংই হবে।’
হাবিবুল বাশারের মতো জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও মনে করেন, ভারত সিরিজ শান্তদের জন্য সহজ হবে না। পাকিস্তানের চেয়ে ভারত অনেক ভালো দল জানিয়ে পাইলট বলেন, ‘ভারতের টপ অর্ডার বিশ্বমানের। দলটিতে অলরাউন্ডারের ছড়াছড়ি।’ তাই দলের প্রতি পাইলটের পরামর্শ, ‘পাকিস্তানের সঙ্গে সাফল্য নিয়ে ভারত সিরিজের সাফল্যের চিন্তা করলে ক্রিকেটারদের মধ্যে চাপ তৈরি হবে। আমাদের ক্রিকেটাররা পাকিস্তানে ভালো মানের ক্রিকেট খেলেছে। তাদের আত্মবিশ্বাস বেড়েছে। এই আত্মবিশ্বাসকে পুঁজি করে তাদের নিজেদের ওপর বিশ্বাস রেখে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করাটাই উত্তম কাজ হবে।’
তিনি আরও বললেন, ‘আমাদের পেসাররা ভালো করছে। মিরাজ ভালো করেছে। তবে আমাদের চেয়েও ভালো স্কিলফুল, ইম্প্যাক্টফুল ক্রিকেটার ভারতীয় দলে থাকবে। তাই দিন শেষে যারা ভালো খেলবে, তারাই ফল পাবে।’ ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের জন্য বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের সেরাটা খেলতে হবে বলেও মনে করেন পাইলট।
সাবেক স্পিনার মোহাম্মদ রফিকও মনে করেন, ভারত সিরিজ শান্তদের জন্য হবে বড় চ্যালেঞ্জের। তবে নিজেদের সেরাটা দিতে পারলে ফলাফলে ভিন্নতা আসতে পারে বলে মনে করেন রফিক, ‘আমাদের ক্রিকেটাররা টেস্টে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলেনি অতীতে। এবার আমরা পাকিস্তানে ভালো ক্রিকেট খেলেছি। ২৬ রানে ৬ উইকেট চলে যাওয়ার পরও দল ঘুরে দাঁড়িয়েছে। মিরাজ-লিটনরা প্রয়োজনের সময় দলের হাল ধরেছে। এভাবে সবাই যদি দলের জন্য নিজের সেরা খেলার চেষ্টা করে, তাহলে ভালো লড়াই হবে।’

তামিম ইকবালের রেকর্ড ভাঙতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল কেবল তিনটি ছক্কা। হারারেতে আজ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে মুশফিকের নতুন রেকর্ড গড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু ছক্কা তো দূরে থাক, মুশফিক দুই অঙ্কের রানও করতে পারেননি। বাংলাদেশও প্রথম দিন থেকেই
৫ মিনিট আগে
এক ক্লাবে দীর্ঘ ১৫-২০ বছর খেলার উদাহরণ বর্তমানে দেখা যায় না বললেই চলে। কখনো ক্লাবগুলোর সঙ্গে ফুটবলারদের চুক্তি ফুরিয়ে যায়। অনেক সময় নানান ঘটনায় খেলোয়াড়েরা স্বেচ্ছায় ক্লাব বদলান। থিয়াগো আলমাদা যে ক্ষণে ক্ষণে ক্লাব পরিবর্তন করা ফুটবলারদের এক জন। সাত বছরের ক্যারিয়ারে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন তিন
৩১ মিনিট আগে
থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখানে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের কথা বলা হচ্ছে। কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে যে ম্যাচটি হয়েছে, সেটাকে বর্ণনা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। একই সঙ্গে ম্যাচটিকে ঘিরে যে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ ভেসে বেড়াচ্ছে
১ ঘণ্টা আগে
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ প্রায় গেলেও তখন হয় শুধু সাদা-বলের ক্রিকেট। টেস্ট মাঠে গড়ায় না বললেই চলে। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সেই হারারেতে বাংলাদেশ খেলছে টেস্ট। শুরুতে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়লেও নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা ঘুরে দাঁড়িয়েছেন।
২ ঘণ্টা আগে