
টি-টোয়েন্টিতে বাবর আজমের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্নটা বহু পুরনো। এরপরও বারবার এই সংস্করণে তাঁর জায়গা পাওয়ায় সমালোচনার শেষ নেই। এই ইস্যুতে এবার পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের সমালোচনা করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, ইনস্যুরেন্স পলিসিতে বাবরকে কাজে লাগাচ্ছেন হেসন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বাবরকে রেখে সমালোচনার জন্ম দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকেরা। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। বাবরের সামনে সুযোগ ছিল ব্যাট হাতে দারুণ কিছু করে নিন্দুকদের উচিত জবাব দেওয়ার। কিন্তু ওয়ানডে মেজাজে ব্যাটিংয়ে উল্টো সমালোচনার আগুনে ঘি ঢেলেছেন তিনি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ইনিংস ব্যাটিংয়ে নেমে ৯১ রান করেছেন বাবর; স্ট্রাইক রেট ১১২.৩৪। এবারের বিশ্বকাপে অন্তত ৭৫ রান করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইকরেট তাঁরই। ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে যাওয়া ম্যাচে ২৪ বলে ২৫ রান করেন বাবর। এসব পরিসংখ্যানই যেন টি-টোয়েন্টিতে বাবরের ব্যাটিং সামর্থ্যের প্রতিচ্ছবি।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে ভন বলেন, ‘আমি বিদেশি কোচদের অনেক শ্রদ্ধা করি যারা পাকিস্তানে এসে কোচিং করেন, কারণ আমি কল্পনা করতে পারি সেখানে কী চলছে। বাবর আজমের ক্ষেত্রে, আমি মনে করি মাইক হেসন তা খুবই চমৎকারভাবে সামলিয়েছেন। কারণ তাকে অবশ্যই বাবর আজমকে খেলাতে হয়। হেসন বাবরকে একটি ‘ইনস্যুরেন্স পলিসি’ হিসেবে ব্যবহার করছেন। দুই উইকেট হারালে, সে আপনার নিরাপত্তা। সে চতুর্থ স্থানে নামবে এবং খেলবে।’
ভনের মতে, রাজনৈতিক কারণেই বাবরকে খেলাতে বাধ্য হচ্ছেন হেসন, ‘আমি সত্যিই প্রশংসা করি যে মাইক হেসন সম্ভবত রাজনীতি খুব ভালোভাবে খেলেছেন, এবং এটি সম্ভবত বিশ্বকাপ জয়ের জন্য সেরা সুযোগ দেয় না। আমি ব্যক্তিগতভাবে কখনোই বিদেশি কোচ হিসেবে পাকিস্তানে যেতে চাইতাম না। আমি জেসন গিলেস্পির সঙ্গে অনেক কথা বলেছি, যখন আমি সেখানে গিয়েছিলাম। তাই এটি সত্যিই কঠিন। আমি শুধু মনে করি হেসন, টিম এবং ম্যানেজমেন্ট–তারা এটা নিখুঁতভাবে সামলিয়েছেন। তারা যা করেছেন তা একেবারেই নিখুঁত।’
ভন আরও বলেন, ‘শ্রীলঙ্কার উইকেটের জন্য সে ঠিক আছে, কারণ সেখানে রান হয় ১৫০ থেকে ১৮০। বাবরের রেঞ্জ এটাই। পাকিস্তানকে ১৬০-১৭০ রান এনে দিতে পারে সে। কিন্তু ২০০ বা ২১০ রানের দিনে বাবর পারবে না। সে আর ওই অবস্থায় নেই।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাটাই ইতালির জন্য অনেক বড় চমক। আইসিসি ইভেন্টে এবারই তারা প্রথমবারের মতো অংশ নিয়েছে। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর এবার নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছে। এক নারী ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগে ইতালির নারী ক্রিকেট সমন্বয়ক প্রবাথ একনেলিগোডাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে খেলতে আগ্রহী নন লিওনেল মেসি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন মহাতারকা স্বীকার করেছেন, মেক্সিকানদের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি চাপ, উত্তেজনা ও বিতর্ক—যা খেলোয়াড় হিসেবে তাঁর জন্য অস্বস্তিকর হয়ে ওঠে।
২৯ মিনিট আগে
ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর নতুন মৌসুম মাঠে গড়ানোর আগেই ভারত-পাকিস্তান ইস্যুতে সরগরম। ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটার নেবে না—কদিন আগে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিসিবি) এক প্রতিবেদনে এমনটা জানা গিয়েছে। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি
২ ঘণ্টা আগে
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—সিকান্দার রাজার সঙ্গে ক্রিকেটের বহুল প্রচলিত প্রবাদ বাক্যটাই যেন মানানসই। এবারের বিশ্বকাপে চমক দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটের টিকিট কেটেছে রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। কখনো ব্যাটিংয়ে, কখনো বোলিংয়ে তিনি তাঁর কারিশমা দেখিয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সে ফিরে
৩ ঘণ্টা আগে