Ajker Patrika

দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৪৮
দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড
ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানি ক্রিকেটারদের দ্য হান্ড্রেডে নেবে না—এই আলোচনা গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর নতুন মৌসুম মাঠে গড়ানোর আগেই ভারত-পাকিস্তান ইস্যুতে সরগরম। ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটার নেবে না—গত কদিন ধরে শোনা যাচ্ছে এমন কিছু। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ক্রিকেটারদের নেওয়া হবে শুধুমাত্র তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতেই।

দ্য হান্ড্রেডের অংশ নেওয়া আট দলের মধ্যে চারটির পূর্ণ বা আংশিক মালিকানায় জড়িয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি। দ্য হান্ড্রেডের সেই চার ফ্র্যাঞ্চাইজি হলো ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেইভ ও সানরাইজার্স লিডস। নিলামে তারা (ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি) পাকিস্তানিদের বাদ দেওয়ার চিন্তাভাবনা করছে বলে কদিন আগে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিসিবি) এক প্রতিবেদনে জানা গিয়েছে।

ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের বাদ দেওয়ার ইস্যুতে গতকাল নীরবতা ভেঙেছে ইসিবি ও দ্য হান্ড্রেডের আট ফ্র্যাঞ্চাইজি। ইসিবি-আট ফ্র্যাঞ্চাইজির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিকেটের প্রসারে, নতুন দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল দ্য হান্ড্রেড। জাতীয়তা, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে যারা খেলাকে পছন্দ করে, তাদের জন্যই তৈরি করা। জাতিগত দিক থেকে ক্রিকেটারদের কখনো বাদ দেওয়া উচিত না। টুর্নামেন্টের দায়দায়িত্ব যেহেতু গভর্নিং কাউন্সিলের ওপর, সেক্ষেত্রে টুর্নামেন্টে কোনো প্রকার বৈষম্য হতে দিতে চাই না আমরা। ইসিবি এ ধরনের ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।’

ক্রিকেটারদের পারফরম্যান্স দেখেই নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো ডাকবে বলে ইসিবি ও আট ফ্র্যাঞ্চাইজি যৌথ বিবৃতিতে জানিয়েছে। তারা বলছে, ‘ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আট ফ্র্যাঞ্চাইজি দল গঠন করবে। কখন তাদের প্রয়োজন ও দলের কী প্রয়োজন, সেসবের ভিত্তিতে ক্রিকেটার নেওয়া হবে।’

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মৌসুমেই খেলেছিলেন ১১ পাকিস্তানি ক্রিকেটার। সে বছরের নভেম্বরে মুম্বাই হামলার পর আইপিএলে পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ। ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে অন্যান্য ক্ষেত্রেও। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ভারতীয় ভিসা দেরিতে দেওয়া নিয়ে আলোচনা চলছিল। যদিও পরে সমস্যার সমাধান হয়েছে।

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’র মধ্যেও ঢুকে পড়েছে ভারত-পাকিস্তান ইস্যু। যদিও ভারতীয়রা মালিকানা নেওয়ার আগেই পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায়নি। ২০২৫ সালে ইংল্যান্ডের এই টুর্নামেন্টে কেবল দুই পাকিস্তানি ক্রিকেটার খেলেছিলেন। টুর্নামেন্টের প্রথম পাঁচ মৌসুমে সব মিলিয়ে ৯ পাকিস্তানি ক্রিকেটার খেলেছেন।

১১ ও ১২ মার্চ দ্য হান্ড্রেডের ষষ্ঠ পর্বের নিলাম হবে। ৬৭ পাকিস্তানি ক্রিকেটার ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্টের জন্য নাম নিবন্ধন করেছেন। যার মধ্যে ৬৩ ক্রিকেটার পুরুষ ও বাকি ৪ ক্রিকেটার নারী। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দলের অধিকাংশ ক্রিকেটারই আছেন ২০২৬ দ্য হান্ড্রেডের নিলামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তাঁর উপদেষ্টাকেও

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

নতুন স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী

আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার

মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত