রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস টেস্টের চতুর্থ দিন। ইংল্যান্ডকে জয়ের জন্য ২৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল নিউজিল্যান্ড। সেই চ্যালেঞ্জ উতরে যেতে ৫ উইকেট হাতে রেখে ইংল্যান্ডের প্রয়োজন ৬১ রান। আজ ৫ উইকেটে ২১৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবে ইংল্যান্ড। জো রুট ৭৭ রানে ও বেন ফোকস ৭ রানে অপরাজিত আছেন।
ইংল্যান্ডের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম প্রথম অ্যাসাইনমেন্টেই পড়েছেন চ্যালেঞ্জের মুখে। অথচ শুরুটা দুর্দান্ত হয়েছিল তাঁর শিষ্যদের। পেসারদের আক্রমণাত্মক বোলিংয়ে ১৩২ রানে অলআউট করেছিল নিউজিল্যান্ডকে। পাল্টা জবাবে কিউইরাও ইংলিশদের গুটিয়ে দেন ১৪১ রানে।
দ্বিতীয় ইনিংসেও শুরুতে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ৫৬ রানে পড়ে ৪ উইকেট। এরপর ড্যারেল মিচেল আর টম ব্ল্যান্ডেলের ১৯৫ রানের পঞ্চম উইকেট জুটিতে লড়াইয়ের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। আগের দিন ৯৭ রানে অপরাজিত থাকা মিচেল গতকাল তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
প্রথমবার লর্ডসে খেলতে নেমেই সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন মিচেল ৷ আর ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি ব্ল্যান্ডেল। দলীয় ২৫১ রানে এই জুটি ভাঙলে আর বেশি দূর এগোতে পারেনি নিউজিল্যান্ড। শেষ দিকে ব্রড-আন্ডারসনদের দাপটে ২৮৫ রানে থামে কিউইদের প্রথম ইনিংস।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৭ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৫ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে