বিশ্বকাপে একের পর এক হারে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা ভাঙতে বসেছে পাকিস্তানের। তার মধ্যে বাবর আজমদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গেও। এই বিতর্কের মাঝে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। আজ খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তান।
সোমবার পিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইনজি। পিসিবির নিবন্ধিত খেলোয়াড়দের সঙ্গে তালহা রেহমানির মালিকানাধীন একটি ব্যবস্থাপনা কোম্পানিতে ইনজামামের শেয়ার আছে—যেটি কিনা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদির মতো তারকাদের এজেন্টও। আর এই কারণে খেলোয়াড় নির্বাচনে স্পষ্টতা ছিল না ও স্বার্থের সংঘাত তৈরি হয়েছে, এমন অভিযোগ ওঠার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন ইনজামাম।
পিসিবি জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত খেলোয়াড়দের স্বার্থের সংঘাতের বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি দ্রুততার সঙ্গে পিসিবির কাছে তাদের প্রতিবেদন ও যেকোনো সুপারিশ জমা দেবে। পদত্যাগের প্রসঙ্গে ইনজামাম বলেছেন, ‘লোকজন খোঁজখবর ছাড়াই কথা বলে। আমার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। সুতরাং পদত্যাগ করার সিদ্ধান্তই ভালো মনে হয়েছে।’
তিনি আরও বলেছেন, ‘যদি পিসিবি আমার বিরুদ্ধে তদন্ত করতে চাই, আমি রাজি। লোকজন কোনো প্রকার প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে কথা বলছে। যদি কোনো প্রমাণ থাকে তবে সামনে আনুন। আমি পিসিবিকেও একই কথা বলেছি। খেলোয়াড় এজেন্ট কোম্পানির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, এই ধরনের অভিযোগ আমাকে কষ্ট দিয়েছে।

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১৫ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে