সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি করা অভ্যাস বানিয়ে ফেললেও টেস্টে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না বিরাট কোহলি। অবশেষে প্রায় সাড়ে তিন বছর পর আজ টেস্টে সেঞ্চুরি করলেন কোহলি। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে সেঞ্চুরি পেয়েছেন কোহলি। সেঞ্চুরি করে ভারতীয় এই ব্যাটার পৌঁছে গেলেন শচীন টেন্ডুলকারের আরও কাছে।
ভারতের ব্যাটিং ইনিংসের ১৩৯তম ওভারে তিন অঙ্কের দেখা পেয়েছেন কোহলি। ওভারের তৃতীয় বলে নাথান লায়নকে স্কয়ার লেগে ঠেলে দিয়ে এক রান নিয়েছেন। তাতে টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার। কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ২০১৯-এর নভেম্বরে টেস্ট ক্যারিয়ারে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড টেন্ডুলকারের। ভারতীয় এই কিংবদন্তি ব্যাটার অজিদের বিপক্ষে টেস্টে করেছেন ১১ সেঞ্চুরি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করলেন কোহলি। ভারতীয় এই ব্যাটার ভাগ বসিয়েছেন সুনীল গাভাস্কারের রেকর্ডে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গাভাস্কারও করেন ৮ সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ভারতীয় ব্যাটার:
শচীন টেন্ডুলকার: ১১
বিরাট কোহলি: ৮
সুনীল গাভাস্কার: ৮
ভিভিএস লক্ষ্মণ: ৭
চেতেশ্বর পূজারা: ৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৪ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে উঠার মিশনে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে লিটন দাসের দল।
৬ ঘণ্টা আগে
লিওনেল স্কালোনিকে নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এলো সুখবর। বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া এ নিয়ে স্কালোনির সঙ্গে বৈঠকও করেছেন। এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
৬ ঘণ্টা আগে