শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফদের নিয়ে জরুরি মিটিংয়ে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ দুপুরে রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে জরুরি বৈঠকে বসবেন তিনি।
জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে কোচদের সঙ্গে আলোচনা করবেন বিসিবিপ্রধান। হোটেলে আগে থেকে অবস্থান করছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। কিছুক্ষণের মধ্যে বাকিরাও চলে আসবেন।
বৈরী আবহাওয়ার কারণে বিসিবির সভাপতি পাপনের আসতে কিছু সময় দেরি হয়েছে। এ ছাড়া হোটেলে এসেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন, বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
১০ মিনিট আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাত পেরিয়ে নিউইয়র্কে ভোর। ঘড়ির কাঁটা ৩টা ৩৪ মিনিট ছুঁইছুঁই। আর্থার অ্যাশ স্টেডিয়ামে তখনো চলছে পাঁচ সেটের তুমুল লড়াই। শেষ পর্যন্ত নির্ধারণী সেটের টাইব্রেকারে হার মানলেন কার্লোস আলকারাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখার স্বপ্নও শেষ হলো সেখানেই। ৪ ঘণ্টা ২৮ মিনিটের মহারণে আলকারাসকে হারিয়ে ইউএস ওপ
২ ঘণ্টা আগে