২৪ রানে নেই ৪ উইকেট, তার সঙ্গে ৩০ রান জমা হতেই অস্ট্রেলিয়ার স্কোরটা দাঁড়ায়—৫ / ৫৪। সেই ধাক্কা সামলে অজিরা ৯ উইকেটে ২৮৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করবে, সেটিই অনেকের কাছে অবিশ্বাস্য ঠেকতে পারে। তবে ব্রিসবেন টেস্টের প্রথম দিন থেকে যেভাবে রোমাঞ্চ ছড়াতে শুরু করেছে, অজিদের এভাবে ঘুরে দাঁড়ানোটা খুব বেশি অবিশ্বাস্য মনে হওয়ার নয়।
আগেরদিন প্রায় একই দৃশ্য দেখেছে গ্যাবার দর্শকেরা। হুটহাট টপ-অর্ডারদের আসা-যাওয়া। ৬৪ রানে ৫ উইকেট হারানো পর হজ কেভাম হজ (৭১) ও জশুয়া ডা সিলভার (৭৯) জুটিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিন পার করেছিল ৮ উইকেটে ২৮৮ রান। তার সঙ্গে আজ দ্বিতীয় দিনে ২৩ রান যোগ হতেই প্রথম ইনিংস শেষ সফরকারীদের।
ইনিংসের শুরুতেই স্টিভেন স্মিথকে (৬) হারিয়ে বিপর্যয়টা শুরু অজিদের। ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর ওপেনিংয়ে ওঠে আসা এই ডানহাতি ব্যাটার এবারও ব্যর্থ। আগেরদিন তোপ দাগিয়েছিলেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। আজ তোপ দাগালেন কেমার রোচ ও আলঝারি জোসেফ। দুই ক্যারিবীয় পেসার নিয়েছেন ৭ উইকেট, তার চারটি জোসেফের। দলীয় ৬,১১ ও ২৪ রানে চার উইকেট হারায় স্বাগতিকেরা। ইনিংসের পঞ্চম ওভারের শেষ দুই বলে ক্যামেরুন গ্রিন (৮) ও ট্রাভিস হেডকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের আশাও জাগান রোচ।
তবে দ্বিতীয় সেশনে ওপেনার খাজাকে নিয়ে প্রতি আক্রমণ করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ৯৯ বলে ৯৬ রানের জুটি। যার মধ্যে ক্যারির রান ৪৯ বলে ৬৫। আগেরদিন আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার জেতা খাজা অবশ্য স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যাট করে উইকেটে টিকে ছিলেন। তৃতীয় সেশনে তিনি আরেকটি বড় জুটি গড়েন অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে। অষ্টম উইকেটে তাদের ১০৭ বলে ৮৬ রানের জুটিতেই অজিদের ২০০ পেরোনো সংগ্রহ।
অভিষিক্ত কেভিন সিনক্লেয়ারের ওভারে ১৩১ বলে ৭৫ রানে খাজা ফিরলেও ৭৩ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন কামিন্স। আগেরদিন কেন আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন, সেটিই এই ইনিংসে আরেকবার প্রমাণ করে দিলেন তিনি। স্কোর আরেকটু বড় করার সুযোগ থাকলেও সেটি করেনি করেনি অস্ট্রেলিয়া। ২৮৯ রানে নাথান লায়ন (১৯) জোসেফের চতুর্থ শিকার হয়ে ফেরার পর ২২ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করে চমকে দেয় অজিরা। যে উদ্দেশ্যে এই ঘোষণা, সেখানে সফলও হয়েছে তারা। দিনের শেষ দিকে দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেট হারিয়ে ১৩ রান করেছে উইন্ডিজ। তাদের লিড দাঁড়িয়ে ৩৫ রান।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২০ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে