তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। অবিশ্বাস্য কিছু না ঘটলে সেটি করা অসম্ভব কিছু নয় তাদের জন্য। তবে দিনের শেষ দিকে দুই টপ-অর্ডারকে ফিরিয়ে লড়াইয়ের বার্তা দিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেন টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার দরকার আর ১৫৬ রান, ক্যারিবীয়দের ৮ উইকেট। এই টেস্ট হারলে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হবে উইন্ডিজ।
২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল অজিরা দিন পার করেছে ২ উইকেট হারিয়ে ৬০ রানে। আগামীকাল ক্যামেরুন গ্রিনকে (৯) নিয়ে চতুর্থদিন শুরু করবেন ওপেনার স্টিভেন স্মিথ (৩৩)। দিনের শেষদিকে দ্বিতীয় ইনিংস শুরু করে আরেক ওপেনার উসমান খাজা (১০) ও মারনাস লাবুশেনকে (৫) হারায় স্বাগতিকেরা।
দ্বিতীয় ইনিংসে ১৩ রানে ১ উইকেট নিয়ে আজ দিন শুরু করে ক্যারিবীয়রা। তার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ হতেই অজিদের ব্রেকথ্রু এনে দেন গ্রিন। ভাঙে ৩ রানে দিন শুরু করা ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও কার্ক ম্যাকেঞ্জির জুটি। ব্রাথওয়েট ফেরেন ১৬ রানে। এরপর স্পিনার নাথান লায়ন ও পেসার জস হ্যাজলউডের বোলিংয়ের সামনে কেউ বড় জুটি গড়তে পারেননি। দুজনে নিয়েছেন সমান ৩টি করে উইকেট।
ম্যাকেঞ্জির (৪১) পর মিডল অর্ডারে অ্যালিক আথানাজি (৩৫), কাভেম হজ (২৯) ও জাস্টিন গ্রিভস (৩৩) চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে থামে ১৯৩ রানে। এর আগে প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩১১ রান। অস্ট্রেলিয়া গতকাল ৯ উইকেটে ২৮৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২১ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে