ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে সব মিলিয়ে ৩৫ ওভার। গতকাল রাতেই ভারী বৃষ্টি হওয়ায় মাঠ ছিল ভেজা। মাঠ উপযোগী করে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। প্রথম সেশনে মধ্যাহ্নভোজের বিরতির একটু আগে আবারও নামে বৃষ্টি।
মধ্যাহ্ন বিরতির পর এক ঘণ্টা খেলা হতেই আলোক স্বল্পতার কারণে বেলা ২টার পর খেলা বন্ধ রাখেন আম্পায়াররা। পরে বৃষ্টি নামায় প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিশিয়ালরা। দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে বাংলাদেশ দল।
কানপুরের আবহাওয়া স্বস্তিতে রাখছে না বাংলাদেশ-ভারতকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কানপুরে আগামী পরশু পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল কানপুরে ৮০ শতাংশ বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিকেলের দিকে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। সারা দিন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। ফলে শুক্রবারের মতোই আলোর সমস্যা হতে পারে টেস্টের দ্বিতীয় দিনও।
রোববার কানপুরের পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। সে দিন আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। তবে বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সে দিন বিকেলের পর থেকে উন্নতি হবে আবহাওয়া।
আগামী সোম ও মঙ্গলবার অর্থাৎ ম্যাচের শেষ দুই দিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। শেষ দুই দিন খেলা হাওয়ার আশা করা হলেও ম্যাচের ফল বেরোবে কি না সেই আশঙ্কা থাকছেই। তবে প্রথম দিনটা পার করেছে তারা সমান-সমান অবস্থায়।
এ ক্ষেত্রে বিপদ যেন বাংলাদেশ দলের। প্রথম টেস্টে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তরা। সিরিজ হার এড়াতে শেষ টেস্টে জয় ছাড়া কোনো উপায় নেই তাঁদের। হেরে গেলে পাবে ধবলধোলাইয়ের লজ্জা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আরও অবনতি হতে পারে তখন। প্রথম টেস্ট হেরে এমনিতেই ৪ থেকে ৬ নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
৯ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১০ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১০ ঘণ্টা আগে