
এমনিতেই দুই দলের লড়াই মানেই আগুনে উত্তেজনা। এবার তাতে অন্য মাত্রা যোগ করেছিল ইতিহাসের ভয়াবহতম দুই দেশের ‘ডগফাইট’। সেই উত্তেজনার জেরে কাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব আর পাকিস্তানে অধিনায়ক পাকিস্তানের সালমান আলী আগা পরস্পরের সঙ্গে হাতই মেলালেন না। এমনকি চোখাচোখিও হয়নি তাঁদের!
তবে এই উত্তেজনার একটু আঁচও ছিল না পাকিস্তানের পারফরম্যান্সে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে স্রেফ উড়ে গেছে তারা। টস জিতে প্রথমে ব্যাট করে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৯ উইকেটে ১২৭ রান তোলে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় ভারত। তো এমন দাপুটে জয়ের কারণ কী? ভারতের অনেকেই চাননি, এই ম্যাচটি খেলুক তাদের দল। কিন্তু বৈশ্বিক প্রতিযোগিতা পাকিস্তানের সঙ্গে খেলার বিসিসিআইর অবস্থানের পর ভারতীয় ক্রিকেটাররা মনে প্রাণেই চেয়েছিলেন—এই ম্যাচে হারা যাবে না!
ভারতের পারফরম্যান্সে সেই আকাঙ্খারই প্রতিফলন। তাদের সামনে স্রেফ উড়ে গেছে পাকিস্তান। দুবাইয়ে জয়ের পর পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। জয় উৎসর্গ করলেন সশস্ত্রবাহিনীদের প্রতি, ‘পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের পাশে আছি। আমরা আমাদের সংহতি প্রকাশ করছি এবং আজকের জয় আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করতে চাই।যারা দারুণ সাহসিকতা দেখিয়েছে।’

আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২৪ মিনিট আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
২ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
২ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২ ঘণ্টা আগে