পিটিআইয়ের খবর

আইসিসির আল্টিমেটামের জবাব দিয়ে বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে অবশ্য কোনো লাভ হলো না। বিসিবির আবেদন খারিজ করে দিয়েছে ডিআরসি–এমনটাই জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না-খেলা নিয়ে গত ২১ জানুয়ারি ভোটাভুটির আয়োজন করেছিল আইসিসি। সেখানে নিজেদের পাশপাশি কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভোট পেয়েছে বিসিবি। ১২-২ ব্যবধানে হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে ভারতে খেলতে যাওয়ার বিকল্প ছিল না। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিবিকে এক দিনের সময় বেধে দিয়েছিল আইসিসি। তারপরও নিজেদের অনড় অবস্থান পরিবর্তন করেনি বিসিবি; এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে সংস্থাটি।
নিজেদের সিদ্ধান্তে অটুট থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চায় বাংলাদেশ। তাই ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কার মাটিতে নিজেদের ম্যাচ খেলতে চেয়ে ডিআরসিকে চিঠি দেয় বিসিবি। তবে নিজেদের আইন অনুযায়ী, আইসিসির সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কাজ করার অধিকার নেই ডিআরসির।

সব মিলিয়ে নতুন কোচের অধীনে একটি নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাড়তি রোমাঞ্চ। অধিনায়ক জামাল ভূঁইয়া দলের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘সবকিছুই নতুন, নতুন শুরু। আমি আমার সেরাটা দেব। অবশ্যই আমরা সামনের ম্যাচ জিততে চাই, কারণ প্রথমবারের মতো আমরা ইউরোপে খে
৩৭ মিনিট আগে
একদিকে আর্সেনালের গোছানো রক্ষণ, অন্যদিকে পিএসজির উড়ন্ত আক্রমণ। কে কাকে থামাতে পারবে, সেটাই ঠিক করে দেবে শনিবার রাতের চ্যাম্পিয়ন।
২ ঘণ্টা আগে
ইউরোপের সেভিয়া ও নাপোলির সাবেক এই উইঙ্গার বলেন, ‘এটি প্রচণ্ড চাপের। সবকিছু নির্ভর করে স্কোয়াডের বর্তমান অবস্থা এবং কোচ কীভাবে পরিস্থিতি সামলাচ্ছেন, তার ওপর। খেলোয়াড়েরা যে বিশ্বচ্যাম্পিয়ন, সেটা মাথায় রেখেও মাঠে নেমে শিরোপা ধরে রাখার জন্য নতুন করে লড়াই করার তাগিদ দিতে হবে কোচকে। ১৯৮২ সালে আমরা ভেবে
২১ ঘণ্টা আগে
২০২৩ সালের পর থেকে বিদেশের মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি পাকিস্তান। সাম্প্রতিক বছরগুলোতে আইসিসির বড় টুর্নামেন্টেও সাফল্য নেই। তবু আশা ছাড়েননি ‘চাচা ক্রিকেট’। তাঁর বহু বছরের চেনা স্লোগানেই যেন ফুটে ওঠে সেই বিশ্বাস, ‘খেলাধুলায় এমনটা হয়েই থাকে। কখনো খুশি, কখনো বেদনা। কখনো তুমি জিতবে, কখনো আমি।’
১ দিন আগে