
বদলে গেল রাজস্থান রয়্যালসের মালিকানা। নতুন মালিকপক্ষ ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে ২০ হাজার কোটির বেশি টাকা খরচ করে। কিন্তু দল কেনার পর আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন নতুন স্বত্বাধিকারীরা।
কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গে মিত্তাল পরিবার ও আদার পুনাওয়ালার যৌথ মালিকানায় দল কেনা নিয়ে প্রতিযোগিতা চলছিল। কিন্তু শেষ মুহূর্তে সোমানির কনসোর্টিয়াম সরে দাঁড়ানোয় মিত্তাল-পুনাওয়ালারা কিনে নেন রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। এখন দল কেনাবেচার এই ঘটনায় মামলা-মোকদ্দমার মুখোমুখি হতে পারেন মিত্তাল-পুনাওয়ালারা।
ক্রিকবাজের গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সোমানির কনসোর্টিয়াম মামলার প্রস্তুতি নিচ্ছে। সোমানির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছ, ‘আজ (গতকাল) সকালে আমরা যুক্তরাষ্ট্রের আইনি ও জনসংযোগ বিভাগের সঙ্গে কথা বলেছি। আমরা আমাদের পিআর নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। আজ (গতকাল) একটি চিঠি পাঠানো হবে।’
মিত্তাল পরিবার ও পুনাওয়ালার বিরুদ্ধে লড়তে প্রয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পর্যন্ত যাওয়া হবে বলে জানিয়েছে সোমানির কনসোর্টিয়াম। সূত্রের বরাতে এক বিবৃতিতে সোমানির কনসোর্টিয়াম বলেছে, ‘আমাদের কাছে প্রশ্ন ছিল যে বিসিসিআইয়ের পাওনা টাকা পরিশোধ করা হয়েছে কি না। আমরা জানতে চেয়েছিলাম আইনি মামলাগুলোর বর্তমান অবস্থা কী। এমন শত শত প্রশ্ন ছিল। আমরা ১০ দিনের মধ্যে চুক্তি পূর্ণ করতে প্রস্তুত ছিলাম। ইচ্ছাকৃতভাবে দেরি করা হয়েছে এবং তারপর আড়ালে আলাদা লেনদেন হয়েছে।’
১৬৫ কোটি ডলারে ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছেন স্টিল কিং হিসেবে পরিচিত ভারতের প্রভাবশালী ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল ও তাঁর ছেলে আদিত্য মিত্তাল এবং ভ্যাকসিন ব্যবসায়ী ও ধনকুবের আদর পুনাওয়ালা। বাংলাদেশি মুদ্রায় তা ২০২৫০ কোটি টাকা। গতকাল এক যৌথ বিবৃতিতে নতুন মালিকানা নেওয়ার কথা জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী রাজস্থান রয়্যালসের প্রায় ৭৫ শতাংশ মালিকানা পাবে মিত্তাল পরিবার। পুনাওয়ালার হাতে থাকবে প্রায় ১৮ শতাংশ। বাকি অংশ থাকবে বিনিয়োগকারীদের হাতে। ১০ দলের মধ্যে বর্তমানে পয়েন্ট টেবিলে চার নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান ১২ পয়েন্ট সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে নেট রানরেটের কারণে দুই, তিন, চার ও পাঁচে বেঙ্গালুরু, হায়দরাবাদ, রাজস্থান ও গুজরাট। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে পাঞ্জাব কিংস।

ক্রিকেটারদের প্রেমিকা সংস্কৃতি নিয়ে বেশ বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সংস্কৃতি বন্ধ করতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমের মাঝপথে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
শ্রীলঙ্কা সিরিজটা বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির জন্য ভুলে যাওয়ার মতো এক সিরিজ। তাঁর নেতৃত্বে ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সিরিজই বাংলাদেশ হেরেছে। এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে পেয়েছেন শাস্তিও।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবার দুর্নীতি খুঁজে পেয়েছেন টয়লেটেও। যেসব নারীরা কাজ করছেন, তাঁদের ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এসেছে তাঁর কাছে। এমন কর্মকাণ্ড দেখে ক্ষুব্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক।
৩ ঘণ্টা আগে
আফ্রিকান ফুটবল মানচিত্রে সবচেয়ে উঁচু আসনটা এখনো মিসরেরই। পকেটে সাতটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট (আফকন), অথচ বিশ্বমঞ্চে দাঁড়ালেই যেন চেনা ছন্দ হারিয়ে ফেলে নীল নদের দেশের যোদ্ধারা। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত একটি জয়ের দেখা না পাওয়া পরিসংখ্যানটি কোনোভাবেই মিসরের ফুটবল ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়। তব
৪ ঘণ্টা আগে