ক্রিকেট বল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিউক জানিয়েছে, ওভালে অ্যাশেজের পঞ্চম টেস্টে ‘নতুন বল’ বিতর্কের বিষয়টি তদন্ত করবে তারা। বল পরিবর্তন করায় ইংল্যান্ড জিতেছে, এমন অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নিল ডিউক।
ক্রিকেটের সবচেয়ে প্রাচীন বলের একটি ডিউক। সদ্য সমাপ্ত অ্যাশেজেও খেলা হয়েছে এই বল নিয়ে। তবে ওভালে শেষ দিনে নতুন বল নেওয়ার পর ম্যাচের গতিপথ বদলে দিয়েছে মনে করেন অনেকে। ঘটনা অ্যাশেজের পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের। এই টেস্ট ৪৯ রানে জিতে ২-২ ব্যবধানে সমতায় ফেরে ইংল্যান্ড। তবে ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং অভিযোগ করেন, নতুন বল নেওয়ায় সুবিধা পেয়েছে স্বাগতিকেরা।
ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাট করার সময় বল বদলানোর প্রয়োজন হলে পুরোনো বলের বদলে প্রায় ‘নতুন’ বলই ইংলিশদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ অস্ট্রেলিয়ার। চতুর্থ দিনের শেষভাগে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৩৭ ওভারে মার্ক উডের বাউন্সার আঘাত করে উসমান খাজার হেলমেটে। আঘাতটা বেশি জোরে লাগায় হেলমেট ও বল দুটোই পরিবর্তন করতে হয়। এখানে যে বল দিয়েছিলেন আম্পায়াররা, সেটি তুলনামূলকভাবে ‘নতুন’ ছিল বলে দাবি অস্ট্রেলিয়ার। শেষ টেস্টে এটাকেই হারের কারণ হিসেবে দেখছে তারা। কারও কারও কাছে ব্যাপারটা ‘আঙুর ফল টকের’মতো মনে হলেও অস্ট্রেলিয়ার সাবেকদের এই ঘটনায় আইসিসির হস্তক্ষেপও দাবি করছেন।
বদলানো বলের ভিন্ন আচরণ ওই দিনই টের পেয়েছিলেন খাজা। আম্পায়ার কুমার ধর্মসেনা ও জোয়েল উইলসনকে বলেও ছিলেন সেটা। কিন্তু বাক্সে আর তেমন পুরোনো কোনো বল ছিল না বলে উইলসন জানিয়েছিলেন অস্ট্রেলীয় ওপেনারকে। খাজার বিশ্বাস, বলটা খুব বেশি হলে আট ওভারের পুরোনো হবে। এ নিয়ে তিনি পরে বলেন, ‘অস্ট্রেলিয়া যখন ৯৫ ওভারে ব্যাটিং করছে, তখনো সেই বল সুইং করেছে, বাউন্স পেয়েছে। আশা করছি আইসিসি বল পরিবর্তনের নিয়ম নিয়ে কিছু ভাববে।’
আর ম্যাচ শেষে পন্টিং বলেন, ‘বুঝতে পারছি না, দুজন আন্তর্জাতিক আম্পায়ার, যাঁরা এর আগে অনেকবার এ কাজ করেছেন, এমন ভুল কীভাবে করলেন। সেটিও আবার ম্যাচের খুবই গুরুত্বপূর্ণ সময়ে। আমার মনে হয়, তদন্ত করে দেখা উচিত—বক্সে কাছাকাছি কন্ডিশনের বল ছিল কি না, নাকি আম্পায়াররা যেকোনো একটা তুলে নিয়ে ভেবেছেন যে তাতেই চলবে।’
চতুর্থ ইনিংসে বলের এমন আচরণ নিয়ে প্রশ্ন ওঠায় তদন্তের এই সিদ্ধান্ত ডিউকের। প্রতিষ্ঠানটির মালিক দিলিপ জাজোদিয়া বলেছেন, ‘আমি নিজেই তদন্ত করতে যাচ্ছি, কারণ এটি আমাকে প্রভাবিত করেছে। এটি গুরুত্বপূর্ণ যে, তারা বল নিয়ে ভুল কিছু বলে কিনা।’

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-অ্যাস্টন ভিলা সুপার কাপের ম্যাচকে চাইলে অনেকেই দুয়ে-অ্যাস্টন ভিলা ম্যাচও বলতে পারেন। সালজবুর্গের রেড বুল অ্যারেনায় গতকাল তাঁর নৈপুণ্যে পিএসজি জিতল সুপার কাপের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পেলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
২০ মিনিট আগে
শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাঠে কাঁপিয়ে দেওয়া, তাও আবার টেস্টে! বাংলাদেশের কাছে এটা যেন স্বপ্নের মতো। যে অস্ট্রেলিয়া এর আগে নিজেদের ডেরায় সবশেষ ১৫ টেস্ট খেলে ১১টিতেই জিতেছে, তাদের আজ রীতিমতো নাচিয়ে ছাড়ছে বাংলাদেশ। ডারউইনে লাঞ্চের আগেই স্বাগতিকদের ৪ উইকেট ফেলে দিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ব
১ ঘণ্টা আগে
বাবা হোর্হে মেসির মৃত্যুতে তড়িঘড়ি করেই লিওনেল মেসি ফ্লোরিডা থেকে ছুটে যান সুদূর রোজারিওতে। সামাজিক মাধ্যম সয়লাব হয়ে যায় মেসির বাবার মৃত্যুশোকে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ), বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মায়ামিসহ অনেকেই জানিয়েছে শোকবার্তা। বাবার মৃত্যুশোক কাটিয়ে আজ মাঠে ফিরলেও হার নিয়েই মাঠ
২ ঘণ্টা আগে
প্রস্তুতি ম্যাচের ফর্মটাই যেন হাসান মাহমুদ টেনে আনলেন আজ। ডারউইনে কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারলেও হাসান নিয়েছিলেন ৪ উইকেট। আজ ডারউইনে সিরিজের প্রথম টেস্টে তাঁর বোলিংয়ে কাঁপছে অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে