
কোনো কিছু পছন্দ না হলে তোপ দাগতে বিন্দুমাত্র দেরি করেন না সুনীল গাভাস্কার। ধারাভাষ্যকক্ষে হোক বা সংবাদমাধ্যমে কড়া ভাষায় প্রতিবাদ জানান তিনি। । এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) ধুয়ে দিয়েছেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তি।
পার্থে অ্যাশেজের প্রথম টেস্ট দুই দিনে শেষের পর এই স্টেডিয়ামের উইকেটকে আইসিসি সবচেয়ে ভালো রেটিং দেওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা সমালোচনা। গাভাস্কারের মতে আইসিসি এখানে পক্ষপাতমূলক আচরণ করেছে। উপমহাদেশের ঘূর্ণি উইকেটে পাঁচ দিনের আগে কোনো টেস্ট শেষ হলে আইসিসি প্রায়ই বাজে রেটিং দেয়। এমনকি ক্রিকেটের অভিভাবক সংস্থা দিয়ে থাকে ডিমেরিট পয়েন্টও। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসস্টারে এক কলামে গাভাস্কার লিখেছেন, ‘তাদের বক্তব্য অনুযায়ী কোনো উইকেটে বাউন্স যদি জীবনের জন্য ক্ষতিকরও হয়, তারপরও সেটা খারাপ না। কিন্তু যে উইকেটে বল টার্ন করে ও নিচু হয়ে আসে, সেটা তাদের কাছে লজ্জার। উপমহাদেশের উইকেটে এমন জটিল কিছু থাকলে এই ভ্রান্ত ধারণা পোষণ করা হয়।’
অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দুই দলের ব্যাটারদেরই নাভিশ্বাস উঠে গেছে। সেখানে ট্রাভিস হেডের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংকে ব্যতিক্রম বলতেই হবে। ৮৩ বলে ১৬ চার ও ৪ ছক্কায় ১২৩ রানের ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ম্যাচ জিতেছে। দ্বিতীয় ইনিংসে ২০৫ রান তাড়া করার সময় অজিদের রানরেট ছিল ৭.২৩। গাভাস্কার বলেন, ‘যদি পেসবান্ধব ও বাউন্সি উইকেটে কেউ সেঞ্চুরি করে, তাহলে সেটাকে ভালো উইকেট বলে বিবেচনা করে। কিন্তু বিশ্বের অন্য কোনো অংশ থেকে আসা ক্রিকেটাররা যদি উপমহাদেশে সেঞ্চুরি করতে না পারে, তবু তাকে গ্রেট বলা হয়। পেসবান্ধব উইকেটের চেয়ে ঘূর্ণি উইকেটে খেলতে অনেক প্রতিভা ও ফুটওয়ার্কের দরকার হয়। এ ধরনের উইকেটে আপনি যদি রান করতে না পারেন, তাহলে আপনি গ্রেট ব্যাটার হতে পারবেন না।’
পার্থে ২ দিনে শেষ হওয়া টেস্টে সব মিলিয়ে ৮৪৭ বলের খেলা হয়েছে। পড়েছে ৩২ উইকেট। যার মধ্যে প্রথম দিনেই ১৯ উইকেটের পতন দেখা গেছে। দুই দিনে টেস্ট শেষ হওয়ায় পার্থের উইকেটকে আইসিসি সবচেয়ে ভালো বললেও উসমান খাজা বলেছেন আবর্জনা। পরবর্তীতে ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, পার্থের উইকেটের সমালোচনা করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্মকর্তারা অখুশি হয়েছেন। খাজার সমালোচনা প্রসঙ্গে গাভাস্কার বলেন,
‘উপমহাদেশের উইকেটে খেলতে অভ্যস্ত না, এমন এক ক্রিকেটার হলো উসমান খাজা। সে এই রেটিংয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। এই উইকেটকে আবর্জনা বলেছে। সে তার ব্যাখ্যায় বলেছে ১৯ উইকেট পড়েছে প্রথম দিনে। তার কথা অনুযায়ী, টেস্টের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথও বল মিস করেছে ও তার কনুইয়ে আঘাত করেছে। এটার অর্থ পিচে অসম বাউন্স ছিল। গত বছর পার্থে যখন ভারত খেলেছে, তখন এক দিনে ১৭ উইকেট পড়েছে।’
আইসিসি পার্থের উইকেটকে সবচেয়ে ভালো বলার অর্থ এই পিচে সিম মুভমেন্ট সীমিত ছিল। বাউন্স ছিল সামঞ্জস্যপূর্ণ। ব্যাটার ও বোলারদের মধ্যে লড়াইয়ে একটা ভারসাম্য দেখা গেছে। এদিকে পার্থের উইকেটের সমালোচনা করা খাজা নেই অ্যাশেজের দ্বিতীয় টেস্টে। পিঠের চোটে পড়ায় ব্রিসবেনে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন তিনি। গ্যাবার এই ম্যাচটি হতে যাচ্ছে গোলাপী বলে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।
১১ ঘণ্টা আগে
তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।
১২ ঘণ্টা আগে
টেস্টে যতটা নিয়মিত, সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন নাহিদ রানা। আজ মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলেছিলেন কেবল ৫ ওয়ানডে। প্রত্যেক ম্যাচে গড়ে একটি করে উইকেট ছিল তাঁর ঝুলিতে। আজ তিনি এক ম্যাচেই ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। তাঁর প্রশংসায় পঞ্চমুখ
১৪ ঘণ্টা আগে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
১৪ ঘণ্টা আগে