
ব্যাটারদের বধ্যভূমি হিসেবে মিরপুরের উইকেটের পরিচিতি অনেক আগেই। রানের চাকা সচল রাখতে ব্যাটাররা যখন চড়াও হয়ে খেলেন, তখনই টপাটপ উইকেট পড়তে থাকে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল সব মিলিয়ে ২৫০ রান না হলেও পড়েছে ১৩ উইকেট।
টস জিতে আগে বোলিং নিয়ে অর্ধেক কাজ যেন আগেই সেরে রাখেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৩ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৫.৩ ওভারে ৭ উইকেটে ১১২ রান করে ফেলে। হারের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা, সাদা বলের কোচ মাইক হেসন—দুজনই মিরপুরের উইকেট নিয়ে অভিযোগ করেন। তবে তাঁদের (সালমান-হেসন) সঙ্গে একমত নন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমন বলেন, ‘মিরপুরের উইকেটে বোলারদের একটু সহায়তা থাকে, এটা স্বাভাবিক। আমাদের পরিকল্পনা ছিল যত দ্রুত সম্ভব উইকেট বুঝে সেট হয়ে যাওয়া। আমরা ১৬ ওভারে ১১০ রান করেছি। যদি ২০ ওভার ব্যাট করতাম, ১৬০ রান হতে পারত। তাই আমার কাছে মনে হয়নি যে উইকেট খারাপ ছিল।’
২৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন ইমন। ৩৯ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। যেখানে বাংলাদেশ ৭ রানে ২ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয় ও ইমন হাল ধরেছেন। তৃতীয় উইকেটে ৬২ বলে ৭৩ রানের জুটি গড়তে অবদান রেখেছেন হৃদয়-ইমন। তাতেই ম্যাচ জয়ের পথে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। ইমন বলেন, ‘হয়তো তারা (পাকিস্তান) মানিয়ে নিতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা করেছি দ্রুত উইকেট বুঝে নেওয়ার। দুটো উইকেট আগেভাগে পড়তেই পারে। কিন্তু বাকিরা সেটা সামলে নিয়েছে। উইকেটে সম বাউন্সই ছিল, তবে হ্যাঁ, দু-একটা অসম বাউন্স ছিল। এটা হতেই পারে। বোলারদের স্পাইকে উইকেটের ভাঙা জায়গায় পড়লে কিছু বল এদিক-সেদিক যাবেই।’
ইমন, সালমান, হেসন প্রত্যেকের কথাতেই যুক্তি আছে। পাকিস্তানি ব্যাটারদের যেমন দায় রয়েছে, তেমনি টি-টোয়েন্টির জন্য গতকালের মিরপুরের উইকেটকে আদর্শ উইকেট বলারও উপায় নেই। অবশ্য ভালো উইকেট তৈরিতে ঝকঝকে রোদের খুবই প্রয়োজন। তবে বাংলাদেশে এখন বর্ষাকাল চলছে। আকাশে রোদের পরিবর্তে কালো মেঘই দেখা যায় বেশি। হঠাৎ করে নামে বৃষ্টি। এই মিরপুরেই আগামীকাল ও বৃহস্পতিবার সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান।

পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬। এবারের আয়োজনে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য আটটি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে অংশ নেন। বহু ইভেন্টে সাফল্য দেখিয়ে এবার মো. আবদুল মান্নান লাডু ট্রফি—স্পোর্টসম্যান অব
২৪ মিনিট আগে
জর্ডানে যাওয়ার আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিন দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটনকে সরিয়ে প্রধান কোচ করা হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে। ছোটনকে দেওয়া হয়েছে সহকারী কোচের দায়িত্ব।
১ ঘণ্টা আগে
ক্রিকেটারদের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির উপদেষ্টা আমির মীর সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
১৬ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমানরা গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনা জিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। গুয়াংজুর পর এবার জাপানে সেই গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে বাংলাদেশ। প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেভাগেই জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।
২ ঘণ্টা আগে